Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকার রোহিংগা ভাষার অনুষ্ঠান সম্প্রচার

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 30, 2019 | 2:33 PM

আকবন হায়দার কিরন : ভয়েস অব আমেরিকায় (ভিওএ) রোহিঙ্গা ভাষায় খবর ও চলতি ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে। ২০১৯ সালের ২৯ জুলাই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা থেকে আন্তর্জাতিক বেতার তরঙ্গের মাধ্যমে এই সম্প্রচার শুরু হয়। এখন থেকে সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ৩০ মিনিট রোহিঙ্গা ভাষায় খবর ও চলতি ঘটনাবলী নিয়ে রেডিওর মাধ্যমে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।

রোহিঙ্গা ভাষায় ভিওএ  রেডিও শো সম্প্রচারের প্রথম দিন নিজেদের ভাষায় খবর ও অনুষ্ঠানমালা শুনে কক্সবাজারের শরনার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এসময় রোহিঙ্গা ভাষার জন্য এটি একটি ইতিহাস রচিত হয়েছে বলেও মন্তব্য করেছেন রোহিঙ্গারা। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিল বেশ কয়েকজন রোহিঙ্গা শ্রোতার সাথে কথা বলে প্রতিক্রিয়া নিয়েছেন।
রোহিঙ্গা ভাষায় সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার উপলক্ষে ভয়েস অফ আমেরিকার (ভিওএ) ডিরেক্টর আমান্দা বেনেট ও ভিওএ বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার বিশ্বব্যাপী থাকা রোহিঙ্গাদের শুভেচ্ছা জানিয়েছেন।
রোহিঙ্গা ভাষায় সংবাদ সম্প্রচারকের দায়িত্ব পালন করছেন সামি আহমেদ ও মোহাম্মদ হোসেন। আর সংবাদদাতা হিসেবে কাজ করছেন মোহাম্মদ রোকন উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিস আবদুল্লাহ।
শর্টওয়েভ ৯৩১০ কিলোহার্জ এবং ৯৯৮০ কিলোহার্জ, ৩১ মিটার ব্যান্ডে অথবা ১১৫৭৫ কিলোহার্জ, ২৫ মিটার ব্যান্ডে সময়সূচি অনুযায়ী রোহিঙ্গা ভাষায় খবর ও অনুষ্ঠানমালা শুনতে পারবেন শ্রোতারা।
ভয়েস অফ আমেরিকা (ভিওএ) হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সবচাইতে বড় মাল্টি মিডিয়া সংবাদ মাধ্যম। বিশ্বব্যাপী ভিওএ প্রায় অর্ধ শত ভাষায় খবর ও চলতি ঘটনাবলী নিয়ে অনুষ্ঠানমালা পৌঁছে দেয়। ভিওএ প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সালে। শ্রোতা ও দর্শকদের কাছে সত্য, সার্বিক, নিরপেক্ষ খবর পৌছে দেওয়ার বিষয়ে ভিওএ প্রতিশ্রুতিবদ্ধ। ইউ এস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার অংশ হিসেবে ভিওএ পুরোপুরি আমেরিকান জনগনের অর্থায়নে পরিচালিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV