Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকা থেকে জিয়াউর রহমানের অবসর গ্রহন

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: April 9, 2011 | 1:05 AM

 আকবর হায়দার কিরন, নিউইয়র্ক: দীর্ঘ ৩৫ বছর ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে অন্যতম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহন করেছেন বিশিষ্ট বেতার ব্যাক্তিত্ব ও সাংবাদিক জিয়াউর রহমান। তার বিদায় উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভিওএর ষ্টুডিওতে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। ভয়েস অব আমেরিকার পরিচালক ড্যানফোর্থ অষ্টিন জিয়াউর রহমানের বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

 

পরিচালক অষ্টিন জনাব জিয়াকে ভয়েস অব আমেরিকার বিশেষ মেডেল দিয়ে সম্মানিত করেন। এ সময় বাংলা বিভাগের বর্তমান অর্ন্তবর্তীকালীন প্রধান ব্রায়ান এমিষ্টেড, ম্যানেজিং এডিটর রোকেয়া হায়দার, সিনিয়র এডিটর সরকার কবির উদ্দিন, মাসুমা খাতুন, দিলারা হাসেম, শেগোফতা নাসরিন কুইন, আনিস আহমেদ, আহসানুল হক, শামিম চৌধুরী ও সেজিন চৌধুরীও উপস্থিত ছিলেন। ভয়েস অব আমেরিকায় যোগদানের আগে জিয়াউর রহমান ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয় ১৯৫৫ সালে। প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার তিনি ভয়েস অব আমেরিকার জন্যে গ্রহন করেন। জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশন সহ অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট তিনি ভিওএর জন্যে কভার করেন। ভয়েস অব আমেরিকার ফ্যান ক্লাব আন্দোলনেও তার ভূমিকা অত্যন্ত উল্নেখযোগ্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV