Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন আন্তর্জাতিক বেতার ভাষ্যকার খ্যাতনামা সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমানের দাফন ম্যারিল্যান্ডে

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: February 6, 2020 | 7:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবীণ সাংবাদিক, লেখক ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন আন্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩১ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় চিকিৎসারত অবস্থায় ম্যারিল্যান্ডের হলিক্রস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো প্রায় ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ ম্যারিল্যান্ডে দাফন করা হয়েছে। খবর ইউএনএ’র।

ওয়াশিংটন থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, সৈয়দ জিয়াউর রহমান ১৯৭৬ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে যোগ দেন এবং ২০১১ সালে অবসরে যাওয়া পর্যন্ত একটানা কাজ করেন। তিনি ওয়াশিংটনের ডাইরি, মিতালী ইত্যাদিসহ অনেক মৌলিক অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেন। তিনি ভয়েস অব আমেরিকার জন্য অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন যাদের মধ্যে আচেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ নাসির উদ্দিন, নুরজাহান বেগম, ড. অর্মত্য সেন, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, জাহানারা ইমাম, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, ড. আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন, সাইয়িদ আতিকুল্লাহসহ আরও অনেকে রয়েছন।
সৈয়দ জিয়াউর রহমান ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছায় এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৫১ সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন ১৯৫৫ সালে। তিনি মোহাম্মদ নাসির ঊদ্দিন ও নুরজাহান বেগমের সওগাত ও বেগমের দায়িত্ব ও পালন করেন বহুদিন।
জানাজা: এদিকে মরহুম সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমানের নাসাজে জানাজা গত ২ ফেব্রুয়ারী রোববার বাদ জোহর ম্যারিল্যান্ডে এমসিসি মসজিদে অনুষ্ঠত হয়। এতে ইমামতি করেন এমসিসি’র ইমাম মোহাম্মদ আব্দুল্লাহর। পরে জর্জ ওয়াশিংটর এমটি লেবানন সেমিট্্িরতে তার মরদেহ দাফন করা হয়। এসময় মরহুমের নিকটাত্বীয়, ঘনিষ্টজন ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক প্রকাশ: প্রবীণ সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমানের ইন্তেকালে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ প্রবীণ সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমদেনা প্রকাশ করে তাঁর বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV