Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে হককথা.কম’র বিশেষ সংখ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: November 22, 2020 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আফ্রো-এশিয়ার মজলুমদের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্ক থেকে প্রকাশিত ওয়েবপোর্টাল হককথা.কম বিশেষ সংখা প্রকাশ করেছেন। এই বিশেষ সংখ্যায় মওলানা ভাসানীর জীবনের বিভিন্ন দিক দেশ ও প্রবাসের লেখক, কলামিস্ট, সাংবাদিকের লেখায় তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ১৭ নভেম্বর মঙ্গলবার ছিলো মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী। খবর ইউএনএ’র।

মওলানা ভাসানী’র উপর প্রকাশিত প্রবাসের সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আতিকুর রহমান সালু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফার্মাস্টি সৈয়দ টিপু সুলতান, বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুব হাসান, বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ এবং মিজানুর রহমান খান আপেল-এর লেখা ছাড়াও সময়ের প্রয়োজনে বাংলাদেশের লেখক-কলামিস্ট-রাজনীতিকদের মধ্যে শেখ শওকত হোসেন নিলু (মরহুম), স্টালিন সরকার, গোলাম মওলানা রনি, এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখের লেখা পুন মুদ্রিত হয়েছে।

এছাড়াও বিশেষ সংখ্যাটিতে মওলানা ভাসানী-কে নিয়ে লেখা বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান ও কবি বুলবুল খান মাহবুব-এর বিখ্যাত কবিতা যথাক্রমে ‘সফেদ পাঞ্জাবি’ ও ‘চর ভাসানের মওলানা’ কবিতা-ও প্রকাশ করা হয়েছে। মওলানা স্মরণে কবিতা লিখেছেন প্রবাসের বিশিষ্ট কবি তমিজ উদদীন লোদী।

হককথা.কম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সম্পাদিত ২৪ পৃষ্ঠার এই বিশেষ সংখ্যার মূল প্রতিবেদনে (মন্তব্য প্রতিবেদন) মওলানা ভাসানীকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার দাবী জানানোর পাশাপাশী তাঁকে জানতে তাঁকে নিয়ে দেশ ও প্রবাসে আরো গবেষণা করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। সংখ্যাটি পড়তে ব্রাউজ করতে হবে-hakkatha.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ