মক্কা ও মদিনায় ধূমপান নিষিদ্ধ হচ্ছে
|
ইউএসএনিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা ও মদিনাকে সম্পূর্ণ ধূমপানমুক্ত ঘোষণা করা হচ্ছে। এর অধীনে মক্কায় কাবা শরীফের ও মদিনায় মসজিদে নববী’র ৫ কিলোমিটারের মধ্যে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এখানে-ওখানে বসানো হয়েছে সচেতনতামূলক বিশাল বিলবোর্ড ও পোস্টার। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে আরও বলা হয়েছে, পবিত্র হজ পালন করতে সৌদি আরবে মুসলিম বিশ্বের বিপুল সংখ্যক মানুষ পা রেখেছেন এরই মধ্যে। এ সময়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা ও মদিনায় ধূমপান বিরোধী প্রচারণা জোরালো করেছে। মন্ত্রণালয় ওই দুই নগরীকে ধূমপানমুক্ত করতে চায়। মক্কায় ধূমপান বিরোধী প্রচারণার নির্বাহী পরিচালক ডা. সমির আল সাবান বলেছেন, এ কর্মসূচি সফল করতে আমরা পবিত্র এ দুই নগরীতে আসা হজযাত্রীদের সহায়তা চাই। এজন্য দুই নগরীতেই ধূমপানের বিরোধিতা করে ফতোয়া দেয়া হচ্ছে। বিভিন্ন স্থানে এ সংক্রান্ত সতর্কবাণী প্রদর্শন করা হচ্ছে। বাসের গায়ে পোস্টার দেয়া হয়েছে। হজ পালনকালে জামারায় হজযাত্রীদের ধরিয়ে দেয়া হবে এ সংক্রান্ত পুস্তিকা, পোস্টকার্ড ও স্টিকার। স্কাউটস ও স্বাস্থ্যকর্মীরা দলে দলে ভাগ হয়ে কাবা শরীফের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। তারা ধূমপানকে বাজে অভ্যাস আখ্যা দিয়ে এর স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরবেন। সমির আল সাবান বলেন- আমাদের স্বেচ্ছাসেবীরা ধূমপায়ীদের বেছে বের করবেন। বিনীতভাবে তাদের হাতে তুলে দেবেন মেসওয়াক ও পুস্তিকা। তিনি আরও বলেন, ধূমপান ত্যাগের আদর্শ স্থান হলো মক্কা শরীফ। প্রতি বছর ধূমপানের কারণে বিশ্বে ৫০ লাখ মানুষ মারা যায়। তার মধ্যে ১০ লাখই মুসলমান। এর কারণ, তাদের অপচয়কারী জীবনযাপন এবং ধূমপানের ক্ষতি সম্পর্কে অবজ্ঞা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকাণ্ড পরিচালনায় সাহায্য করছেন একদল চিকিৎসক ও মনোবিজ্ঞানী।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি