মঙ্গলে যেতে দুই বাংলাদেশীর আবেদন
ডেস্ক: দুই বাংলাদেশী মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে। ২০২৩ সালের মধ্যে মঙ্গলে বসতি স্থাপন করার
উদ্যোগ নিয়েছে মার্স-ওয়ান নামক অলাভজনক একটি প্রতিষ্ঠান। খবরটি এখন কম-বেশি সবারই জানা। শর্ত একটাই মঙ্গলে বসতি স্থাপনের এ মিশনের যাত্রা ওয়ানওয়ে। অর্থাৎ, মঙ্গল অভিযাত্রীর কেউই ফেরত আসবেন না পৃথিবীতে। এ পর্যন্ত ১ লাখেরও বেশি আবেদনপত্র জমাও পড়েছে। ভারত থেকে ১৮০০ এবং যুক্তরাষ্ট্র থেকে ৩০,০০০। প্রায় সব দেশ থেকেই আবেদন করেছে কেউ না কেউ। মাত্র ৪টি দেশ থেকে কোন আবেদন জমা পড়েনি। সেগুলো হলো- উত্তর কোরিয়া, গ্যাবন, ইকুয়েটরিয়াল গিনি এবং গ্রীনল্যান্ড। বাংলাদেশী দু’জনের মধ্যে একজন ২৪ বছর বয়সী এশাম এবং অপরজন হলেন ৪২ বছরের কানাডা প্রবাসী শরীফ। মার্স-ওয়ানের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ১৮ বছরের ঊর্ধ্বে এবং মানসিকভাবে সুস্থ যে কেউই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ঠিকানা হচ্ছে ধঢ়ঢ়ষু.সধৎং-ড়হব.পড়স. আবেদনের ফি ৭ ডলার। আবেদনপত্র জমা দেয়ার সর্বশেষ তারিখ ৩১শে আগস্ট। আবেদনের জন্য বিশেষ কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। মার্স-ওয়ান ৩০০টি ভৌগোলিক অঞ্চল চিহ্নিত করেছে। ২য় রাউন্ড ইন্টারভিউয়ের জন্য সব মিলিয়ে ৫০-১০০ জন আবেদনকারীকে বাছাই করা হবে। ২ রাউন্ড ইন্টারভিউয়ের পর চূড়ান্তভাবে ২৮ থেকে ৪০ জনকে মিশনের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে ২০১৫ সালে। মিশনের দু’টি রোভার যাত্রা করবে ২০১৮তে এবং কার্গো মিশন ২০২০ এ। মঙ্গলের উদ্দেশে প্রথম মানব-মানবীরা যাত্রা করবেন ২০২২ সালে।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী