মডার্না ২০২৩ সালের শেষের দিকে নিয়ে আসবে কোভিড-ফ্লু-আরএসভি বুষ্টার টিকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মডার্না ২০২৩ সালের শেষের দিকে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম সোমবার বলেছে, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন।
এটি হবে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) জন্য একক ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ও আরএসভি ঠান্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে। ২০২৪ সালের আগেই এই একক ভ্যাকসিন বাজারে আসতে পারে।
মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ভার্চুয়াল ওয়াল্ড ইকোনমিক ফেরামের রাউন্ডটেবিল অধিবেশনে বলেছেন, ‘২০২৩ সালে করোনার সংক্রমণ কমবে।’
তিনি বলেন, “আমি মনে করি না প্রতিটি দেশে সংক্রমণ হ্রাস পাবে, তবে আমার বিশ্বাস আগামী বছরে কিছু দেশে সংক্রমণ কমবে।”
“আমাদের লক্ষ্য হল একটি বার্ষিক বুস্টার রাখতে সক্ষম হওয়া, যেখানে লোকেরা দুই থেকে তিনটি শট পেতে চায় না, কিন্তু একটি ডোজ নিতে চায় সে ক্ষেত্রে যাতে আমাদের অনুমতি পেতে সমস্যা না হয়।”
ব্যানসেল বলেছেন, আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের টেস্ট চূড়ান্ত পর্যায়ে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান টেস্টে যাবে।
মডার্নার পরীক্ষামূলক ফ্লু শট চারটি প্রধান স্ট্রেনকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, এমআরএনএ পদ্ধতির উপর নির্ভর করে এটি তৈরি করা হচ্ছে যা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে। বাসস
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature