মডেল শিরিন শীলাকে ২৭তম এশিয়ান ফেয়ার অ্যাওয়ার্ড ২০২০ প্রদানের সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মডেল শিরিন শীলা প্রথম বাংলাদেশি হিসেবে গৌরবজনক মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। এর আগে একই বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিলেন তিনি। উক্ত আসরে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন তাঁকে নিজ হাতে পুরস্কৃত করে ক্রাউন পরিয়ে দিয়েছিলেন।

অল্প সময়েই মডেলিং জগতে নিজেকে আলাদা ভাবে পরিচয় করাতে পেরেছেন শিরিন শীলা তাঁর মেধা এবং যোগ্যতা বলে। বাংলাদেশকে বিশ্বের জনপ্রিয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় দাপটের সাথে প্রতিনিধিত্ব করার স্বীকৃতি পেলেন শিরিন শীলা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’ তাদের আগামী এশিয়ান ফেয়ার এবং কালচারাল শোতে শিরিন শীলাকে আমন্ত্রণ জানিয়েছে বিশেষ অতিথি হিসেবে।
সংগঠনটির পক্ষ থেকে রেজা ইসলাম ফ্লোরিডা বাংলাকে বলেন, “প্রতি বছর এশিয়ান ফেয়ার এ আমরা চেষ্টা করি বাংলাদেশের শিল্প এবং সাহিত্য অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গকে সম্মাননা জানানোর। সেই ধারাবাহিকতায় আমরা মনে করেছি গত বছর শিরিন শীলা আন্তর্জাতিক একটি প্লাটফর্মে বাংলাদেশকে চমৎকারভাবে প্রতিনিধিত্ব করেছিলেন। শেষ পর্যন্ত তিনি মিস ইউনিভার্স চ্যাম্পিয়ন হতে না পারলেও তাঁর পারফরমেন্স বিচারকমণ্ডলী এবং দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পেরেছিলো। আমরা আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে তাই এশিয়ান ফেয়ার এন্ড কালচারাল শোতে শিরিন শীলাকে গৌরবজনক এশিয়ান ফেয়ার অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।” এশিয়ান ফেয়ার এর ২৭ তম আসর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে আগামী ১৪ এবং ১৫ মার্চ। ফ্লোরিডা বাংলা
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests