মধ্যপ্রাচ্য সত্যিকার অর্থে একটি জাদুর জায়গা, সউদী আরব খুবই সুইট : মার্কিন অভিনেত্রী-সঙ্গীতশিল্পী হিলটন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্যারিস হিলটন বলেছেন, সউদী আরবের সবাই খুব সুইট ও বন্ধুসুলভ। আমি এখানে খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি। মানুষগুলোও খুব সন্দর ও আকর্ষণীয়।
উপসাগরীয় দেশটিতে নিজের প্রথম সফরে গত বুধবার তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। প্যারিস বলেন, মধ্যপ্রাচ্য সত্যিকার অর্থে একটি জাদুর জায়গা। আমার মনে হয়, এখনকার লোকজন চমৎকার। এখানে প্রচুর হোটেল, বিপণিবিতান ও ব্যবসায়ীক সুযোগ সুবিধা রয়েছে। দুবাই খুবই রোমঞ্চকার একটি জায়গা বলেও তিনি আখ্যায়িত করেন। প্যারিস বলেন, এখানে মজাদার দৃশ্যপট রয়েছে। লোকজন স্কাই ডাইভিং করছেন। এছাড়া দুবাই শপিং মল তো রয়েছেই। মিলকেন ইনস্টিটিউটের ২০২০ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সম্মেলনে তিনি সৌদি আরবে যান। ইনস্টাগ্রামে প্যারিস হুইটনি হিলটনের এক কোটি ১০ লাখ ও টুইটারে এক কোটি ৭০ লাখ ফলোয়ার রয়েছের। সামাজিকমাধ্যমে তাকে একজন সফল প্রভাবক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
চলতি বছরের শেষ দিকে এক্সপো ২০২০ এর আয়োজক হবে দুবাই। এতে প্যারিস হিলটনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নিজেও উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছন। সূত্র : আল-আরাবিয়াহ।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং