মধ্য আমেরিকার দেশগুলোতে মার্কিন সহায়তা কর্তন প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্য আমেরিকার দেশগুলোতে মার্কিন সহায়তা কর্তনের ঘোষণা দিয়েছেন। অভিবাসী ইস্যুতে প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধের জেরে শনিবার এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সহায়তা কর্তনের সিদ্ধান্তের আওতায় থাকা দেশগুলো হচ্ছে এল সালভেদর, গুয়াতেমালা ও হন্ডুরাস। গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এই দেশগুলো থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বাড়ছিল। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশে সহায়তা কর্তনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পালন করছে পররাষ্ট্র দফতর। ট্রাম্পের দাবি, এল সালভেদর, গুয়াতেমালা ও হন্ডুরাস অভিবাসনপ্রত্যাশীদের স্রোত তৈরি করছে। এছাড়া মেক্সিকো যদি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিবৃত্ত না করে তবে এ সপ্তাহেই দেশটির সঙ্গে থাকা মার্কিন সীমান্ত বন্ধ করে দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের আক্রমণাত্মক অভিবাসন নীতির নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী বেটো ও রারকে। তিনি একে ভীতি ও বিভাজনের রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য দীর্ঘদিন ধরেই মধ্য আমেরিকার দেশগুলোকে দুষছেন ট্রাম্প। তিনি স¤প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও পুনর্ব্যক্ত করেছেন। রয়টার্স।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’