Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মনস্তাত্ত্বিকভাবে শান্তির সংস্কৃতি লালন করেই বিবাদমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব: জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: October 17, 2012 | 1:55 PM

alt

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন  ইউনেস্কো চার্টারের সূচনা বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, মানুষের মনেই বিরোধ সংঘাতের সূত্রপাত হয়। তাই মনস্তাত্ত্বিকভাবে শান্তির সংস্কৃতি লালন করেই বিবাদমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ মিশনের পৃষ্ঠপোষকতায় শ্রী চিন্ময় কেন্দ্রের ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ক দু’ সপ্তাহব্যাপী এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘের জেনারেল এ্যাসেম্বলী হলের ডেলিগেটস ইনটারেন্স পয়েন্টে এই চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনী আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে। সোমবারের উদ্বোধনী পর্বে বিভিন্ন মিশনের অর্ধশতাধিক স্থায়ী প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান।

বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর বক্তব্যে শান্তির তাত্ত্বিক বিশ্লেষণ, প্রায়োগিক উপকরণ, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিরোধের কারণ, ক্ষেত্রসমূহ চিহ্নিত করণ এবং পরিস্থিতি উন্নয়নে সার্বিক করণীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেন। তিনি বলেন, সাজুয্যহীন কিংবা সংগতিহীন লক্ষ্য অর্জনে দু’পক্ষের মনস্তাত্ত্বিক বিরোধই আজ সংঘর্ষে রূপ নিচ্ছে। এই ধরণের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যুক্তির শক্তিকে অগ্রাধিকার দিতে হবে সভ্যতার অস্তিত্ত্বের স্বার্থে।

সেক্ষেত্রে সম্পদের সুষম বন্টন কিংবা সকলের ন্যায্যতা নিশ্চিত করা পক্ষান্তরে সভ্যতার অগ্রগতির নির্দেশক হবে। এসবের বাইরে শান্তির পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের শান্তির সংস্কৃতি লালন করতে হবে। শান্তির সংস্কৃতি লালন করার বিষয়টি পুরোপুরি মনস্তাত্ত্বিক ব্যাপার। বিবাদ, বিরোধ, যুদ্ধ-বিগ্রহ সভ্যতার জন্য কোন ফল বয়ে আনতে পারে না।  তাই মানবজাতির বৃহত্তর কল্যাণের লক্ষ্যে আমাদের আরও অধিকমাত্রায় শান্তি প্রয়াসী হয়ে উঠতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV