মনে রাখার বিষয়টি যেভাবে মনে থাকে
মনে রাখার বিষয়টি যেভাবে মনে থাকে I মুঠোফোনের চার্জার সঙ্গে নেওয়ার কথা, কর্মস্থলে খাবার নিয়ে যাওয়া বা বিদ্যুতের বিল সময়মতো জমা দেওয়ার কথাগুলো আমাদের ভুলে গেলে সমস্যায় পড়তে হয়। তার পরও প্রয়োজনীয় অনেক কাজের কথা আমরা প্রায়ই ভুলে যাই। তাই ‘মনে করিয়ে দিয়ো, যেন আবার ভুলে না যাই’ জাতীয় কথা কাউকে বলতে শুনে আমরা অবাক হই না।
কিন্তু অনেক বিষয় আমাদের স্বয়ংক্রিয়ভাবেই সময়মতো মনে পড়ে যায়। এই প্রত্যাশিত স্মৃতি সংরক্ষণ বা মনে করার বিষয়টি স্মরণ রাখার ব্যাপারটা কীভাবে ঘটে? বিষয়টি বহুদিন ধরেই গবেষকদের কাছে এক রহস্য। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, মানবমস্তিষ্ক এক বিশেষ প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে সাড়া দিতে পারে। দরজা অতিক্রম করে বাইরে যাওয়ার সময় হঠাৎ কিছু স্মরণ, সঠিক সময়ে ওষুধ সেবন প্রভৃতি কাজে সহায়তার জন্য মস্তিষ্কের স্বতন্ত্র দুটি প্রক্রিয়া রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মস্তিষ্কের দুটি স্নায়বিক পথ মানুষকে সার্বক্ষণিক চিন্তামগ্নতা থেকে বিরত রাখে। প্রক্রিয়াটিকে বাস্তব অভিযোজন বলা যেতে পারে। তার পরও আপনি যদি কোনো বিষয় ভুলে যাওয়ার বিপত্তি থেকে সত্যিই রেহাই চান, তাহলে সংশ্লিষ্ট জিনিস বা সাংকেতিক বস্তুটি বাইরে বেরোনোর দরজার আশপাশেই রাখুন। এটি দেখলেই আপনার মনে পড়ে যাবে কাঙ্ক্ষিত বিষয়টি।
এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। পপুলার সায়েন্স।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী