Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মন্ট্রিয়লে উত্তর আমেরিকার অন্যতম জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: September 14, 2017 | 11:11 AM

সিবিএনএ কানাডা থেকে : উত্তর আমেরিকায় অন্যতম জমকালো ফুটবল টুর্নামেন্ট মন্ট্রিয়লের বিএফসি কাপের ১০ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়লের স্বনামধন্য ক্লাব রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়লের চ্যাম্পিয়ন কাপ জাঁকজমকভাবে সমাপ্তি হয় আজ সকাল ১১ ঘটিকায় স্থানীয় খেলার মাঠ 1650 RUE D’ARCY। এতে ৫টি ক্লাব অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্লাবগুলো হচ্ছে- টরন্টো ফুটবল ক্লাব,বেঙ্গল ইউনাইটেড ক্লাব, পার্ক এক্সটেনশন ক্লাব, রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, এবং ইলেভেন স্টার ক্লাব অব মন্ট্রিয়ল। চমৎকার খেলা উপযোগী আবহাওয়া থাকার ফলে বাংলাদেশি সহ কানাডার অনেক দশক খেলা উপভোগ করেন। খেলার মাঠে বিপুল সংখ্যক দশকের উপস্থিতিতে মনে হয় মন্ট্রিয়ল যেন এক মিনি বাংলাদেশ। প্রতিদ্ধন্দিতা খেলায় চূড়ান্ত পর্বে ফাইনালে ওঠে চির প্রতিদ্ধন্দি দুটি জনপ্রিয় ক্লাব রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এবং টরন্টো স্পোর্টিং ক্লাব। শেষপর্যন্ত রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রপি নিজেদের ঘরে তুলেছে। রানার আপ হয়েছে টরন্টো স্পোর্টিং ক্লাব। খেলায় দর্শকদের ভোটে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন রুবেল ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ আবুমিয়া। শেরাগোলকিপার নির্বাচিত হন বেঙ্গল স্পোর্টিং ক্লাবের আতাউর রহমান। টুর্নামেন্টের স্পন্সর জনাব মহাম্মদ মুস্তাকিম, তাজুল ইসলাম, শরিফ উল্লাহ, দে কিশান, মারিফুর রাহমান, সেলিম হাওলাদার, বুলবুল উদ্দিন, নবি হুসেন, রে নয়ন সহ সকলকে বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়লের পক্ষ থেকে ধন্যবাদজানানো হয়| তাছাড়া সকল তরুণ উদীয়মান খেলোয়াড়দেরকে অভিনন্দন জানানো হয় বাংলাদেশ ফুটবল ক্লাব অব মন্ট্রিয়লের পক্ষ থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV