বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাতার মৃত্যুতে নিউইয়র্কে আওয়ামীলীগের দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদেরের মরহূম মাতা বেগম ফজিলাতুন নেছার রূহের মাগফেরাত উপলক্ষে নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক দোয়া ও মীলাদ মাহফিল গত বুধবার ২৮শে ফেব্রুয়ারী বাদ ইশা জ্যাকসনহাইটসের মোহাম্মদী সেন্টারে হয়। সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল সহ ষ্টেট আওয়ামীলীগের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। বিটিএফ-ইউএসএ এর সাধারণ সম্পাদক ইমাম কাজী কায়্যূম মরহূমার রুহের মাগফেরাত ও দরজা-বুলন্দির জন্য মীলাদ ও মোনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিশেষ দোয়া মাহফিল

জ্যাকসন হাইট্সের পালকী পার্টি হলে ১লা মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের মাতা মরহুমা ফজিলাতুন্নেছার মৃত্যুতে মিলাদ মাহ্ফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। দোয়া অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মাওলানা মীর্জা জাফর বেগ- মিলাদ মাহ্ফিল, দোয়া এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মিলাদ শেষে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা এবং জাতিরজনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের জন্য বিশেষ দোয়া করেন। উক্ত দোয়া মাহ্ফিলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরা হলেন- যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি জনাব মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক-হাজী এনাম, কোষাধ্যÿ-আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা সম্পাদক-হাজী মোজাহিদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক-জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ-সোলায়মান আলী, মানবাধিকার সম্পাদক-মিছবাহ্ আহমদ, উপ-দপ্তর-আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন সদস্য-মুক্তিযোদ্ধা মুজিবুল মাওলা, জহিরুল ইসলাম, সামসুল আবেদিন, নুরে আজম বাবু, মোঃ আনিসুর রহমান, সহ-আন্তর্জাতিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাখায়াত বিশ্বাস, কফিল চৌধুরী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, জামাল হোসেন, সেবুল মিয়া, সিবলী সাদিক, মাহফুজ হায়দার, সুমন, শ্যামল কান্তি, চন্দন, নিজাম উদ্দিন ভুঞা, আবু কায়ছার, আজিজুল ইসলাম খোকন সভাপতি-শ্রমিকলীগ, টি মোলøা সহ-সভাপতি শ্রমিকলীগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!