Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মন্দা সত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে-স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: December 18, 2010 | 10:26 AM

 এনা : স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্ল্যাক জুনিয়র বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি সত্বেও মডারেট মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত ছিল  এ বছরেও-এ বিষয়টিকে অবশ্যই বাংলাদেশের জন্যে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মনে করতে হবে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সাথে দণি এশিয়ার দেশগুলোর সম্পর্ক কেমন ছিল এবং নতুন বছরের গতিপ্রকৃতির আলোকে ১৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে এক টেলি-কনফারেন্সে রবার্ট ও. ব্ল্যাক আরো বলেন, গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে অংশ নিয়েছি। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ�্রাব্দ উন্নয়ন ল্য অর্জনে বিশেষ সাফল্য প্রদর্শনের জন্যে এমডিজি এওয়ার্ড প্রদান করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কিছু দ্বিপাকি চুক্তির কথা উল্লেখ করে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্ল্যাক বলেন, এ দুটি দেশের মধ্যে গত এক বছরে সম্পর্কে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে। তার ফলে ঐ দুটি দেশের মানুষও উপকৃত হবেন। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বিশ্বস্বাস্থ্য, সন্ত্রাস নির্মূল এবং গণতন্ত্রের উন্নয়নে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV