Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত, ক্ষতিপূরণের আশ্বাস

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: January 12, 2011 | 10:23 AM

ইউএসএনিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে যাওয়ার পথে আজ বুধবার এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সেদেশের সরকার।একটি মিনিবাসের ও লরির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত বাংলাদেশিরা মরিসাসে পেন্ডিমোনিও কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।”দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী সমবেদনা জানিয়েছেন বলে জানান দীপু মনি।
নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য মরিশাস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।মৃতদেহগুলো পাম্পলমুসে অঞ্চলের স্যার সিউসাগুর রামগুলাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের ফালক্ নামের অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সুরেন্দ্র বালু। মিনিবাসের সবযাত্রীই সেন্ট জুলিয়েঁ দ্য অতমাঁ অঞ্চলের প্ল্যান্ট প্রাদা নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV