Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: October 30, 2016 | 2:48 PM

মর্যাদাপূর্ণ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়্যাটার (পিএসআইপিডব্লিউ) জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম। তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করান। তার পাশাপাশি পুরস্কার জিতেছেন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. রিতা কলওয়েল ও তার দল। স্যাটেলাইট  উপাত্ত থেকে প্রাপ্ত ক্লোরোফিল তথ্য থেকে তিন-ছয় মাস আগেই কলেরা মহামারীর পূর্বাভাস দেয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। এ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে।
এ বছরের ২রা নভেম্বর এ পুরস্কার প্রদান করা হবে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে। পিএসআইপিডব্লিউ’র ওয়েবসাইটে বলা হয়েছে, রিতা কলওয়েলের গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করেছিলেন শফিকুল ইসলাম। এভাবেই তিনি ক্লোরোফিল মাত্রা ও বঙ্গোপসাগরে কলেরা মহামারীর মধ্যে সম্পর্ক স্থাপন করেন। বাংলাদেশের বঙ্গোপসাগর অঞ্চলে কলেরা মহামারীর পূর্বাভাস দিতে উপগ্রহভিত্তিক এ মডেল পরীক্ষা করে দেয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেছেন, ‘আমি খুশি ও সম্মানিত বোধ করছি।’
এ বছর পিএসআইপিডব্লিউ সৃজনশীলতা পুরস্কার দুটি দলকে দেয়া হয়েছে। শফিকুল ইসলাম ও রিতা কলওয়েলের দল ছাড়াও, যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ড. পিটার জে ওয়েবস্টারও যৌথভাবে এ পুরস্কার জিতেছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV