Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মল লেগে থাকবে না এমন টয়লেট আবিষ্কার যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: November 20, 2019 | 9:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মল লেগে থাকবে না এমন টয়লেটের আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে গবেষকরা বলছেন, তারা এমন একটি চরম-পিচ্ছিল টয়লেট তৈরি করেছেন, যার ফলে সারা বিশ্বে প্রচুর পরিমাণে পানির অপচয় রোধ করা যেতে পারে।

পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এই টয়লেটের গায়ে এমন একটি জিনিসের প্রলেপ দেয়া হয়েছে যাতে এতে লেগে থাকা মল-মূত্র পরিষ্কার করতে খুব বেশি পানি খরচ করতে হবে না।

অর্থাৎ টয়লেটটি এতোই পিচ্ছিল হবে যে এর গায়ে বিষ্ঠা লেগে থাকবে না।

শুধু তাই নয়, বিজ্ঞানীরা আরো দাবি করছেন যে, এই আস্তরণের ফলে এর গায়ে ব্যাকটেরিয়া জমতে পারবে না এবং তাতে দুর্গন্ধও কম তৈরি হবে।

বলা হচ্ছে, এই পদার্থটি টেফলনের চেয়েও বেশি পিচ্ছিল। তবে মূত্রের কারণে এর পিচ্ছিল গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং প্রায় ৫০ বার ফ্লাশ করার পর নতুন করে প্রলেপ বসাতে হবে।

গবেষকরা আশা করছেন, এই আবিষ্কারের ফলে পানির খরচ কমবে। ধারণা করা হয়, প্রত্যেক দিন সারা বিশ্বে টয়লেট ফ্লাশ করতে গিয়ে খরচ হয় ১৪ হাজার কোটিরও বেশি লিটার পানি।

নেচার সাসটেইনেবিলিটি নামের একটি সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, সারা বিশ্বে প্রতিদিন টয়লেট ফ্লাশ করতে যে পরিমাণ পানি ব্যবহার করা হয় সেটা আফ্রিকাতে একদিনে যতো পানি ব্যবহার করা হয় তার চেয়েও ছয় গুণ বেশি।

‘আমাদের টিম খুবই শক্তিশালী এই তরল প্রলেপটি তৈরি করেছে যা ব্যাকটেরিয়াও প্রতিরোধ করতে পারে। এর ফলে টয়লেট হবে অনেক পরিষ্কার এবং জীবাণুমুক্ত’, বলেন টাক-সিং ওং, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক।

‘টয়লেটের গায়ে মল লেগে থাকা শুধু ব্যবহারকারীদের জন্যেই বিব্রতকর নয়, স্বাস্থ্যের জন্যেও এটি বিপদজনক।’ সূত্র : বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ