Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মসজিদ ও মুসলিম কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানে গোয়েন্দাগিরি বন্ধে নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: June 7, 2012 | 8:58 PM

ডেস্ক: মসজিদ ও মুসলিম কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানে গোয়েন্দাগিরি বন্ধে নিউ ইয়র্ক সিটির পুলিশ বিভাগের বিরুদ্ধে একটি মামলা করেছে আটজন মুসলিমের একটি দল।  এতে ৯/১১ পরবর্তী শুরু হওয়া পুলিশের অতিরিক্ত নজরদারি ও গোয়েন্দাগিরি বন্ধের জন্য আবেদন জানানো হয়। গতকাল এ খবর দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিউ জার্সির ফেডারেল কোর্টে দায়ের করা এই মামলা নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দাগিরির বিরুদ্ধে প্রথম কোন বড় ধরনের আইনি চ্যালেঞ্জ। মামলার আরজিতে বাদীগণ উল্লেখ করেন, বছরের পর বছর ধরে মসজিদ ও মুসলিম সমপ্রদায়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে  অতিরিক্ত নজরদারির ফলে অসংখ্য মার্কিন-মুসলিমের সম্মানহানি ও তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে প্রকৃতিগতভাবেই এটা একটা বৈষম্যে পরিণত হয়েছে। এডভোকেসি গ্রুপ মুসলিম এডভোকেটস কর্তৃক দায়ের করা মামলাটিতে ‘ডিক্লারেটরি জাজমেন্ট’ চাওয়া হয়েছে। যাতে বিশ্বাসের উপর ভিত্তি করে মুসলিমদের উপর নজরদারিকে অসাংবিধানিক ও ভবিষ্যতে এমন নজরদারি বন্ধের জন্য পুলিশকে আদেশ দেয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে নিউ ইয়র্ক পুলিশের করা গোয়েন্দাগিরির রেকর্ড বইগুলো নষ্ট করে ফেলার দাবি জানানো হয় মামলার আরজিতে। মুসলিম এডভোকেটস-এর একজন পরিচালক ফারহানা খেরা বলেন, আমেরিকাকে মহান করেছে যে বিষয়টি তা হলো- আইনের চোখে সবাইকে সমান বিবেচনা করা। অথচ মামলার বাদীগণ ধর্মীয় বিশ্বাসের কারণে পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। এই মামলা সম্ভবত মুসলিমদের নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এ থেকে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা হতে যাচ্ছে বলে জানান খেরা। মামলার বাদীরা সবাই নিউ জার্সির বাসিন্দা। যাদের মধ্যে ব্যবসায়ী থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেয়া সেনা ও ইমাম রয়েছেন। মুসলিম এডভোকেটসের লিগ্যাল ডিরেক্টর গ্লেন কেটন বলেন, যখন নিউ ইয়র্ক পুলিশ বলে সব মুসলিম সন্দেহের তালিকায় রয়েছে, তখন আমরা বুঝতে পারি সরকারের ধর্ম অবমাননার বিষয়টি। নিউ ইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে পুলিশের নজরদারির মধ্যে রয়েছে তারা কোথায় যান, কোথায় খান, কোথায় সাক্ষাৎ করে ও নামাজ পড়েন। এছাড়াও পুলিশ মুসলিমদের মসজিদ ও ছাত্রদের ওপর গোপন নজরদারি করে আসছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV