মস্তিষ্কের কোষে মুগ্ধকরণ ক্ষমতা
বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের কোষে একধরনের উদ্দীপনা তৈরি হয়, যা প্রাপ্তবয়স্ক অবস্থার শুরুতেই সঙ্গী বা সঙ্গিনীকে মুগ্ধ করার ক্ষেত্রে সাফল্য অর্জনে মানুষকে সহায়তা করে। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানানো হয়েছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা জানান, বয়ঃসন্ধির শুরুতেই মস্তিষ্কের একটি অংশে নতুন কোষ তৈরি হতে থাকে। এই কোষই মানুষকে অন্যের অভিব্যক্তি ও শরীরী ভাষা বুঝতে সহায়তা করে। যোগাযোগ ও অন্যকে আকৃষ্ট করার লক্ষ্যে নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের জড়তা কাটিয়ে উঠতে পারে এবং অবশেষে একজন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে বের করতে সমর্থ হয়। এটি একধরনের সামাজিক দক্ষতাও বটে। আগে ধারণা করা হতো, প্রয়োজনীয় সব ধরনের কোষ মস্তিষ্কে নিয়েই মানুষের জন্ম হয়। কিন্তু নতুন গবেষণায় এখন দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন কোষ মস্তিষ্কে নতুন করে তৈরি হয়। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ম্যাগি মোর বলেন, বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের যে কোষটি নতুন করে গঠিত হয়, সেটি মানুষের সামাজিক আচরণের অনুভূতি জাগায়। টেলিগ্রাফ।প্রথম আলো
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation