মস্তিষ্কের বিষাক্ত পদার্থ পরিস্কার করে ঘুম
ডেস্ক: সারাদিন একটানা দুশ্চিন্তায় মানুষের মস্তিষ্কের ক্ষুদ্রাতিক্ষুদ্র কোষসমূহে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ জমা হয়। শুধু দুশ্চিন্তা নয়, নিত্যদিনের যে কাজগুলো মানুষকে করতে হয় তা সুন্দরভাবে সমাধা করতে বহু কিছু চিন্তা করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। রাতের বেলায় সুনিদ্রার তাৎপর্য নিয়ে বহু গবেষণা হয়েছে। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় এবার নতুন একটি তথ্য উঠে এসেছে। বিখ্যাত ‘সায়েন্স’ জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ঘুমের প্রধান যে কারণগুলো রয়েছে, তার মধ্যে ‘বিষাক্ত পদার্থ অপসারণ প্রক্রিয়া’ অন্যতম। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর সময় মানুষের মস্তিষ্কের কোষসমূহ সঙ্কুচিত হয়। এতে নিউরনসমূহের মধ্যে ফাঁকা স্থান তৈরি হয়, যার মধ্য দিয়ে মস্তিষ্কের কোষগুলোয় তরল পদার্থ প্রবাহিত হতে পারে। সারাদিন ধরে বিষাক্ত যতো বর্জ্য পদার্থ কোষগুলোতে জমা হয়, তা ধুয়ে পরিস্কার হয়ে যায় ঘুমের সময়। তবে, ধোয়ার এ প্রক্রিয়ায় বিষাক্ত কিছু প্রোটিন যদি থেকে যায়, তা পরবর্তীতে মস্তিষ্কের কোন সমস্যা হিসেবে দেখা দিতে পারে। এমনকি সেটা প্রাণঘাতী আকারও ধারণ করতে পারে। জঙ্গলে শিকারী ও হিংস্র জন্তুর হামলার আশঙ্কা সত্ত্বেও জীবজন্তুরা কেন ঘুমায়, এমন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বিজ্ঞানীরা এ তথ্য পেয়েছেন। তারা আরও বলছেন, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতাকে বাড়াতে মুখ্য ভূমিকা পালন করে ঘুম। তাই প্রতি রাতে একটি সুনির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ভোরে ঘুম থেকে ওঠার পরামর্শ দিচ্ছেন তারা। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য ৭-৮ ঘণ্টা ঘুম অপরিহার্য।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী