মস্তিষ্ক ও হৃদযন্ত্রের সঠিক খবর দেবে উল্কির মত যন্ত্র
ডেস্ক : অদূর ভবিষ্যতে দেহে লাগানো ‘উল্কি’র মত ক্ষুদে একটি যন্ত্রের
মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির হৃদযন্ত্র ও মস্তিষ্কের তৎপরতার সঠিক খবর পেয়ে যাবেন
চিকিৎসকরা। শুধু তাই নয়, এ রকম ‘উল্কি’র মাধ্যমে দেহের কিছু কিছু তৎপরতাও নিয়ন্ত্রণ
করতে পারবেন চিকিৎসকরা। তবে তা করতে আরো কিছুটা সময় লাগবে। উরবানা-শ্যাম্পেইনে
অবস্থিত ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক জন রর্জাস ও তার দল ন্যানো টেকনোলজির সহায়তায়
নতুন এই ‘উল্কি’ তৈরি করেছেন। এ যন্ত্রে বসানো আছে একটি সার্কিট। এ সার্কিট দিয়ে
দেহের গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর তৎপরতার সঠিক খবর যোগাড় করা সম্ভব। ধরুন, জরুরি
চিকিৎসা শেষে একজন রোগী বাসায় ফিরে গেলেন। এর মাধ্যমে কিন্তু চিকিৎসকের কাজ ফুরালো
না। রোগীর হৃদযন্ত্র ও মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে কিনা সে খবরটি যথাযথভাবে জানা
দরকার চিকিৎসকের। বর্তমানে এ কাজের উপযোগী যন্ত্রপাতি আছে। অবশ্য এসব যন্ত্রপাতি
আকারে মোটেও ছোট নয়। দেহে এগুলো লাগানো অবস্থায় স্বাভাবিক নড়াচড়া বা কাজ-কর্ম করা
কঠিন। তা ছাড়া, এসব যন্ত্রপাতি দামে সস্তাও নয়। হাসপাতালে থাকার সময় রোগীর দেহে এ
ধরণের যন্ত্রপাতি বসানো হয়। কিন্তু হাসপাতাল ছাড়ার পর এ ধরণের যন্ত্রপাতি লাগানো
থাকলে তাতে রোগীকে পায়ে পায়ে ঝামেলায়ই পড়তে হবে। তাই হাসপাতালের বাইরে এ ধরণের
যন্ত্র দিয়ে রোগীর ওপর নজর রাখতে চাইলে দেহ-ত্বকের ওপর সহজে লাগানোর উপযোগী এবং
ত্বকের মতোই নমনীয় একটি যন্ত্র প্রয়োজন। এ সমস্যা সমাধান করার জন্য ‘উল্কি’টির
ভেতরের সার্কিটগুলো প্রচলিত পদ্ধতিতেই তৈরি করা হয়েছে। তারপর, গবেষক দলটি এটাকে
বসিয়ে দেন বিশেষ ধরনের প্লাস্টিকের ওপর। পুরো জিনিসটার পুরুত্ব হয় মাত্র ৪০
মাইক্রোমিটার। এক মাইক্রোমিটার এক মিলিমিটারের এক হাজার ভাগের এক ভাগ। গবেষক দলটি
প্রাথমিকভাবে পরীক্ষা চালানোর জন্য যন্ত্রটিকে বসিয়ে দেন স্বেচ্ছাসেবকদের গলায়।
গবেষকরা দেখতে পান, কথা বলার সময় ত্বকের নীচে থাকা গলার যেসব পেশিতে বৈদ্যুতিক
পরিবর্তন হচ্ছে তা ধরতে পাচ্ছে গলার কাছে উল্কির মতো লেগে থাকা এ যন্ত্রটি। শুধু
তাই নয়, পরীক্ষা করে দেখা গেছে এ যন্ত্রের সাহায্যে ইঁদুরের দেহের পেশিতে উদ্দীপনাও
তৈরি করা যাচ্ছে। অবশ্য উল্কির মতো দেখতে প্রথম প্রজন্মের যে যন্ত্র বাজারে আসবে তা
কেবল হৃদযন্ত্র বা মস্তিষ্কের তৎপরতার খবর যোগাড় করার কাজে ব্যবহার করা হবে। এ
যন্ত্রের পরবর্তী কোনো প্রজন্মের সাহায্যে দেহের পেশিও নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা
করছেন গবেষক দলটি। সূত্র : আইআরআইবি।ইনকিলাব
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests