মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপন ও মহাকাশ গবেষণার উপর জোর দিয়েছে বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপন ও মহাকাশ গবেষণার উপর জোর দিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় ১৩ অক্টোবর সকালে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের উপর আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম সেশনের ৪র্থ কমিটির সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
স্থায়ী প্রতিনিধি বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ূ পরিবর্তনের প্রভাব মনিটরিংসহ অন্যান্য উন্নয়নমূলক প্রয়োজনে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন (space research and remote sensing) বিষয়ে বিনিয়োগ করছে। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের উপর বাংলাদেশের পক্ষ হতে প্রথমবারের মত দেওয়া এ বক্তব্যে স্থায়ী প্রতিনিধি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামগ্রিক নাগরিক পরিষেবা বাড়াতে বর্তমান সরকার স্যাটেলাইট কমিউনিকেশন, ভূ-পর্যবেক্ষণ ব্যবস্থা ও স্যাটেলাইট নেভিগেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, এসকল দিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপনের কাজ হাতে নিয়েছে এবং আশা করা যায় ২০১৭ সালের শেষ নাগাদ বাংলাদেশ এই স্যাটেলাইট মহাকাশে পাঠাতে সক্ষম হবে।
স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন দেশে নানাবিধ পরিষেবা দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের পাশাপাশি এ সভায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ অনান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ