Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মহাকাশে ফিরছে নাসা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: April 17, 2013 | 3:53 PM

‘স্পেসএক্স’-এর পর অরবিটাল সায়েন্সেস করপোরেশন নামের একটি বেসরকারি সংস্থা নাসার সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর মহড়া শুরু করছে। মার্কিন স্পেস শাটল বা মহাকাশফেরির যাত্রা বন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন। ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ মানুষ বা মালপত্র পাঠানোর জন্য পুরোপুরি নির্ভর করতে হচ্ছে রাশিয়ার ছোট অথচ নির্ভরযোগ্য সয়ুজ মহাকাশযানের ওপর। ছোট বলে বেশি মালপত্র নিয়ে যেতে পারে না সেই যান। আমেরিকার ভাবমর্যাদার জন্য এমন অবস্থা মোটেই ভালো হতে পারে না। এদিকে রাজকোষের অবস্থা বেশ সঙ্কটজনক। মহাকাশ কর্মসূচির জন্য অর্থ আদায় করা কঠিন। ফলে বেসরকারি খাতকেই ভবিষ্যতে আরও সক্রিয় হতে হবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা মোট দুটি কোম্পানিকে আইএসএস-এ রসদ পাঠানোর দায়িত্ব দিচ্ছে। তবে তারা বিচ্ছিন্নভাবে এই কাজ করতে পারবে না। নাসার সঙ্গে জোট বেঁধেই তাদের অভিযান চালাতে হবে। মূল অভিযানের আগে তাদের অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। মহড়া সফল হলে তবেই তারা আসল অভিযান শুরু করতে পারবে। প্রথম সংস্থাটি মার্কিন স্পেস শাটলের কায়দায় একই যান বার বার ব্যবহার করতে চায়। দ্বিতীয়টি রাশিয়া বা ইউরোপের মহাকাশ কর্মসূচির আদলে শুধু রকেটে করে ক্যাপসুল মহাকাশে পৌঁছে দেয়ার পরিকল্পনা করছে। প্রথম বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস বা ‘স্পেসএক্স’ নাসার বরাত পেয়েছে। তাদের রকেটের নাম ‘ফ্যালকন’, যানের নাম ‘ড্রাগন’। ভবিষ্যতে মহাকাশচারীদের নিয়ে যেতেও এই কোম্পানি ক্যাপসুলটি ‘আপগ্রেড’ করার প্রচেষ্টা চালাচ্ছে। ২০১২ সালের মে মাসে তারা একটি পরীক্ষামূলক অভিযান চালায়। দ্বিতীয় কোম্পানির নাম অরবিটাল সায়েন্সেস করপোরেশন। তাদের ‘অ্যান্টারেস’ নামের ১৩০ ফুট লম্বা একটি রকেট ‘সিগনাস’ ৩ হাজার ৮০০ কিলোগ্রাম ওজনের একটি যানকে মহাকাশে পৌঁছে দেবে। দ্বিতীয় অভিযানে ‘সিগনাস’ অংশ নেবে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV