মহাকাশ থেকে মর্ত্যে পদার্থবিদ্যা পড়াবেন চীনা শিক্ষক!
অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো মহাকাশে গেছেন এক চীনা শিক্ষক। চীনের এই নারী নভোচারী-শিক্ষক ওয়াং ইয়েপিং মহাকাশ থেকেই চীনের কয়েকজন শিক্ষার্থীকে পদার্থবিদ্যার পাঠদান করবেন। তিনজন নভোচারীকে ১১ জুন মঙ্গলবার মহাকাশে পাঠিয়েছে চীন। চীনের উত্তরাংশে মঙ্গোলিয়া সীমান্তে গোবি মরুভূমির কাছে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝাউ ১০ মহাকাশযানে করে চীনের তিনজন প্রশিক্ষিত নভোচারী মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন। এই তিন নভোচারীর একজন হচ্ছেন শিক্ষক ওয়াং ইয়েপিং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ১১ জুন স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩৮ মিনিটে শেনঝাউ মহাকাশ যানের সফল উেক্ষপণ করেছে দেশটি। দেশটির তরুণ শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে মহাকাশবিজ্ঞানে শিক্ষা দিতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে কানাডার মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ডের কথোপকথন সংক্রান্ত ভিডিও দেখে চীনের মহাকাশচারীরা ওই স্পেস স্টেশন থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পরিকল্পনাও করেছেন তাঁরা। শেনঝাউ ১০ মহাকাশযানটিকে ১০টি ক্যাপসুলে ভাগ করা রয়েছে। এটি চীনের দীর্ঘতম ও পঞ্চম মানুষ্যবাহী মহাকাশ যান। লংমার্চ টু-এফ রকেট থেকে এই মহাকাশ যানটিকে উেক্ষপণ করা হয় তিয়ানগং স্পেস স্টেশনের উদ্দেশে। এতে নভোচারী হিসেবে রয়েছেন মিশন কমান্ডার নি হাইসেং ও জ্যাং জিয়াগুয়াং ও চীনের দ্বিতীয় মহিলা নভোচর ওয়াং ইয়েপিং। ১২ দিন তিয়ানগং-এ কাটিয়ে ফের চিনের মাটিতে ফিরে আসবে শেনঝাউ ১০। ২০২০ সালে স্পেস সেন্টার বানানোর ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে কাজ করবে এই লংমার্চ টু-এফ রকেট। এ ছাড়াও ২০২০ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে চীন। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মনুষ্যবাহী মহাকাশযান পাঠিয়েছে। এবার এ তালিকায় তৃতীয় দেশ হিসেবে নাম লিখিয়েছে চীন।প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature