Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামকে অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত চলচ্চিত্রটিকে ‘বিরক্তিকর ও তিরস্কারযোগ্য’ বললেন হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: September 14, 2012 | 6:44 AM

 ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামকে অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রটিকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইউটিউবে চলচ্চিত্রটির ভিডিও ক্লিপিংগুলো দেখার পর ক্ষোভে ফুঁসছে পুরো মুসলিম বিশ্ব। মিসর, লিবিয়া থেকে শুরু হয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইয়েমেন ও মরক্কোতেও। চলচ্চিত্রটি দেখার পর হিলারি বলেন, মার্কিন সরকারের সঙ্গে এর কোন সম্পৃক্ততা নেই। চলচ্চিত্রটির বিষয়বস্তু ও এর মাধ্যমে যে বার্তা পৌঁছে দেয়া হয়েছে, তাকে বেশ ‘বিরক্তিকর ও তিরস্কারযোগ্য’ বলে অভিহিত করেছেন তিনি। তবে একই সঙ্গে এ চলচ্চিত্রটি যে সহিংসতা উসকে দিয়েছে তার কঠোর সমালোচনাও করেন তিনি। ওয়াশিংটনে আয়োজিত যুক্তরাষ্ট্র-মরক্কো দ্বিপক্ষীয় কৌশলগত আলোচনার উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, মার্কিন সরকারের সঙ্গে ভিডিওটির কোন ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমরা এর বিষয়বস্তু ও বার্তা প্রত্যাখ্যান করছি। হিলারি চলচ্চিত্রটির বিষয়বস্তু সম্পর্কে বলেন, বিদ্রুপাত্মক কোন উদ্দেশ্যে একটি মহান ধর্মকে অবমাননা ও এর মাধ্যমে ক্রোধকে উসকে দেয়ার বিষয়টি সেখানে প্রতীয়মান। এদিকে তিনি জোর দিয়ে বলেন, আমরা তীব্রভাবে চলচ্চিত্রটির কারণে সৃষ্ট সহিংসতার নিন্দা জানাচ্ছি। তবে মার্কিন ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সাধুবাদ জানাই ইস্যুটি নিয়ে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার জন্য।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV