Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মহান একুশ উপলক্ষে নিউইয়র্কে ১০ দিনব্যাপী একুশের বইমেলা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: February 22, 2011 | 11:32 AM

হাকিকুল ইসলাম খোকন: ১৯ ফেব্রুয়ারী সকাল ১১টা থেকেই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুক্তধারায় বাংলাদেশে একুশ উপলখ্যে প্রকাশিত গ্রন্থগুলো নিয়ে বইমেলা শুরূ হয়। আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকেব রাত ১০টা পর্যন্ত। আয়োজন করেছে মুক্তধারা নিউইয়র্ক। সন্ধ্যা ৭টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অদ্যাপক মমতাজ উদদীন আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন লেখক সাহিত্যিক হাসান ফেরদৌস, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং বইমেলার উদ্যোক্তা ও মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহা।

 

একুশের বইমেলার শুরূতে বিশ্বজিত সাহা ১৯৯২ সাল থেকে আমেরিকায় শুরূ হওয়া জাতিসংঘের সামনে একুশের শহীদদের শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন ও বইমেলা সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন। তিনি আমেরিকা প্রবাসী লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের সম্মিলিত সহযোগিতায় এই ২০ বছর পাড়ি দেয়া সম্ভব হয়েছে বলে উল্নেখ করেন। বিশেষ করে এ বছর ফেব্রুয়ারী মাসে বাংলা একাডেমীতে বইমেলা চলাকালীন সময়ে নিউইয়র্কে প্রথমবারের মত ১০দিনব্যাপী একুশের বইমেলার আয়োজন করার প্রেখ্যাপট তুলে ধরেন। প্রতি ২দিন পর পর ঢাকার বইমেলায় প্রকাশিত নতুন বইগুলো ডিএইচএলে আনার উচ্চমূল্য সত্বেও বইয়ের মূল্য বাড়ানো হয়নি। এবং একুশের বইমেলায় ২০% মূল্যহ্রাসে বই বিক্রি করা হচ্ছে বলে উলে্নখ করেন। ২০১১ সালে প্রকাশিত প্রায় ৫০টি উলে্নখযোগ্য বই মেলায় প্রদর্শিত হচ্ছে। আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতি দুদিন পর পর আরো ২০০ আইটেম নতুন বই মেলায় স্থান পাবে বলে তিনি জানান। ঢাকায় নতুন বই প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে নিউইয়র্কের মেলায় প্রদর্শণ করা সম্ভব করার জন্য আগামী প্রকাশনীর ওসমান গনিকে তিনি ধন্যবাদ জানান।

 

এবছর ২০১১ সালের একুশ উপলখ্যে প্রকাশিত গ্রন্থের মধ্যে যেগুলো নিউইয়র্কের একুশের মেলায় প্রদর্শিত হচ্ছেঃ হাসনাত আবদুল হাই এর দুটি উপন্যাস জোনাথান ও নিওপথিক, হাসান ফেরদৌস এর রবীন্দ্রনাথ, গীতাঞ্জলী ও দুই হ্যারিয়েট, আবু রায়হান এর পথ ও প্রবাসের গল্প-৩, খন্দকার মাহমুদুল হাসান এর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাসির আলী মামুন এর চাড়ালনামা, কংকর সিংহ অনুবাদ করেছেন বার্টান্ড রাসেল এর কেন আমি ধর্মবিরোধী, মুহম্মদ জাফর ইকবাল এর বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রডিজি, লিয়াকত আলী খান অনুবাদ করেছেন বায়োগ্রাফী ইন্দিরা গান্ধী, সিরাজুল ইসলাম চৌধুরীর বাংলা সাহিত্য ও বাঙালী মধ্যবিত্ত, সেলিনা হোসেন এর প্রিয় মুখের রেখা, শেখ হাফিজুর রহমান এর দ্রোহের পদাবলী, সুপা সাদিয়ার বায়ান্ন নারী, আহমদ চফার উত্তরখন্ড, মুনতাসির মামুন এর মাদ্রিদে তিন বাঙাল, আহমদ ছফার নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ, যতীন সরকার এর কেদারনাথ মজুমদার, আহমদ ছফার নির্বাচিত অরাজনৈতিক প্রবন্ধ, আতাউর রহমান এর মধ্যরাতের জোকস, কামরূল হাসানের বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, ইমদাদুল হক মিলনের ফুল বাগানের মেয়ে, ফরহাদ মজহার এর প্রাণ ও প্রকৃতি, হাসান আজিজুল হকের সক্রেটিস, আহমেদ ফিরোজ সম্পাদিত ফিরে দেখা ১৫ আগস্ট, সন্ধানী প্রকাশনী থেকে মুক্তিযুদ্ধের কবিতা গ্রন্থমালায় প্রকাশিত মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, বেলাল চৌধুরীর মুক্তিযুদ্ধেও কবিতা, কথাপ্রকাশ থেকে শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থমালা হুমায়ূন কবির, যতীন সরকার, আবুল কাসেম ফজলুল হক, সরদার ফজলুল করিম, কবীর চৌদুরীর শ্রেষ্ঠ প্রবন্ধ, হুমায়ূন আহমেদ-এর ২০১১ সালে প্রকাশিত গ্রন্থ ফাউন্টেনপেন, আমি, একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি, রাবণের দেশে আমি এবং আমরা, ম্যাজিক মুনশী, হিমুর আছে জল নিউইয়র্কে শুরূ হওয়া ১০দিনব্যাপী বইমেলার প্রথমদিন স্থান পেয়েছে। এছাড়া একুশ উপলখ্যে মুক্তধারায় প্রতিদিনই উন্মুক্ত মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান চলবে। আগামি ২৭ ফেব্রুযারী থাকছে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও নতুন বইয়ের আলোচনা সভা।অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV