মহামারি করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী, সরকারী ঊর্দ্ধতন কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নিচ্ছে সরকার। ইতিমধ্যেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে দুই শতাধিক বাংলাদেশি যোগাযোগ করেছেন। তাদেরকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে যাত্রী অনুযায়ী একটি ফ্লাইট চার্টারের।
উল্লেখ্য, এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলকে আটকে পড়া বাংলাদেশিদের তালিকা করতে বলেন। এসব বাংলাদেশির তালিকা প্রসঙ্গে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ ২২ এপ্রিল জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী, সরকারী ঊর্দ্ধতন কর্মকর্তারাও যোগাযোগ করছেন। সকলেই চার্টার করা বিমানের ভাড়া হিস্যা অনুযায়ী দেবেন। বাংলাদেশে ফেরার জন্যে এ পর্যন্ত ২০০ জনের মত নাম লিখিয়েছেন।
উল্লেখ্য, আটকে পড়া সহস্রাধিক বাংলাদেশির বিস্তারিত তথ্য দিয়েছেন নিউইয়র্কের খ্যাতনামা আইনজীবী ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী। দেশে ফেরার আকুতি জানিয়ে অনেকে যোগাযোগ করেছেন তার সাথে। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests