মহাসাগরে মোতায়েন করা ২৬ মার্কিন রণতরীতে ছড়িয়েছে করোনা!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনাভাইরাস মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে এক সেনার করোনাভাইরাস হওয়ার পর আরও ২৬টি রণতরীতে করোনা ধরা পড়েছে। সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহাসাগরে মোতায়েন ২৬টি যুদ্ধজাহাজে বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত জাহাজগুলোর নাম প্রকাশ করেননি ওই কর্মকর্তা।
নৌবাহিনীর ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানায়, আরও ১৪টি রণতরীতে করোনা ছড়িয়েছিল। তবে সেখানকার সদস্যরা সুস্থ হয়ে ওঠায় সংক্রমণ আর ছড়ায়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৯৭ রণতরী সমুদ্রে মোতায়েন রয়েছে, কমপক্ষে ৪০টি রণতরীতে করোনা ছড়িয়েছিল বলে তথ্য দেয় সিএনএন। গত বুধবার পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত তিন হাজার পাঁচশ ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাদের মধ্যে আটশ জনই রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes