মাইকেলকে বিয়ে করতে চেয়েছিলেন হুইটনি হিউজটন!

ডেস্ক: বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে ঝড় তোলা দুই শিল্পী মাইকেল জ্যাকসন ও হুইটনি হিউজটন। তাদের মধ্যে চমৎকার এক সাদৃশ্য। তারা গান গেয়ে কামিয়েছেন কোটি কোটি ডলার। তোলপাড় তুলেছেন সারাবিশ্বে। পটোম্যাক থেকে পদ্মা- সর্বত্রই মানুষ তাদের এক নামে চেনে। এখন দু’জনেই প্রয়াত। তারা এখন ভক্তদের কাছে শুধুই স্মৃতি। তবে তাদের সম্পর্কে অনেক অজানা তথ্য এখন বেরিয়ে আসছে। তাদের দু’জনেরই ঘনিষ্ঠ বন্ধু সংগীত পরিচালক ডেভিড গেস্ট। সেই ডেভিড গেস্ট বলেছেন, মাইকেল জ্যাকসনকে বিয়ে করতে চেয়েছিলেন হুইটনি হিউজটন। কিন্তু হুইটনির আহ্বানে সাড়া দেয়ার ক্ষেত্রে মাইকেল ছিলেন ভীষণ লাজুক। ফলে তাদের বিয়ে হয়নি। গতকাল ভারতীয় একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক এ খবর দিয়েছে। এতে বলা হয়, সমপ্রতি একটি হোটেলে নিজকক্ষে মারা যাওয়ার পর রোববার হুইটনিকে সমাহিত করা হয়। এরপরই তার ও মাইকেলের মধ্যকার সম্পর্কের কথা খুলে বললেন ডেভিড গেস্ট। তিনি বললেন, মাইকেলকে প্রকৃতপক্ষেই ভীষণ ভালবাসতেন হুইটনি। আর মাইকেলও তাকে বেশ সম্মান করতেন। ডেভিড গেস্ট বলেছেন- মাইকেল আমাকে বলেছেন, তিনি একবার হুইটনিকে চুমু দিয়েছিলেন।
অন্যদিকে হুইটনি হিউজটন বলেছেন, তিনি মাইকেলকে এক সময় ভীষণ ভালবাসতেন। একেবারে তার প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি মাইকেলকে বিয়ে করতে চেয়েছিলেন। মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes