মাইকেল জ্যাকসনের মৃত্যু:চিকিৎসকের বিরুদ্ধে ফের মামলা করলেন বাবা
ইউএসএনিউজ ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জোসেফ জ্যাকসন তাঁর ছেলের (জ্যাকসনের ) মৃত্যুর জন্য তাঁর চিকিৎসক কনরাড মারেকে দায়ী করে যুক্তরাষ্ট্রের একটি আদালতে আবার মামলা করেছেন। লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র কোর্টে দায়ের করা ওই মামলায় মৃত্যুর আগে জ্যাকসন যে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনেছিলেন তার মালিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত জুনে দায়ের করা একটি মামলা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত খারিজ করে দেওয়ার পর জোসেফ জ্যাকসন দ্বিতীয় দফায় মামলাটি করলেন।
মামলার ২৪ পৃষ্ঠার এজাহারে বলা হয়, চিকিৎসক কনরাড মারের দায়িত্বে অবহেলা জ্যাকসনের মৃত্যুর অন্যতম কারণ। এতে অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৫ জুন জ্যাকসন যখন মারা যাচ্ছিলেন তখন তাঁর অবস্থা সংকটজনক জেনেও কনরাড মিউরি ৪৭ মিনিট টেলিফোনে তাঁর ব্যবসায়িক আলাপ করেছিলেন। অসুস্থ জ্যাকসনের অবস্থা গুরুতর জেনেও সময়মতো ৯১১ নম্বরে জরুরিবার্তা (যুক্তরাষ্ট্রে জরুরি সেবাসংক্রান্ত বিশেষ টেলিফোন নম্বর) পাঠানো হয়নি।
পুলিশের তদন্তে দেখা যায়, ওই সময় কনরাড মারে টেলিফোনে নেভাদা এবং টেক্সাসে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে তাঁর ব্যবসাসংক্রান্ত আলোচনা করেন। এএফপি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি