মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের পছন্দের ট্যাব!


এখনো বাজারে না এলেও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ইতিমধ্যেই ব্যবহার শুরু করেছেন উইন্ডোজ৮ নির্ভর সারফেস ট্যাবলেট। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, সারফেস অনলাইন ডেস্ক : ট্যাবলেটটির ভূয়সী প্রশংসা করে বিল গেটস বলেছেন তঁার পছন্দের ট্যাবলেট `সারফেস’। সম্প্রতি এক সাক্ষাত্কারে বিল গেটস জানিয়েছেন, `অসাধারণ একটি পণ্য হিসেবে তৈরি করা হয়েছে সারফেস ট্যাবলেটটিকে, এ ট্যাবলেটটি সত্যিই অসাধারণ। আমি খুব সম্প্রতি উইন্ডোজ আরটি সংস্করণ-চালিত সারফেস ট্যাবলেট হাতে পেয়েছি; আর তা সারাক্ষণ ব্যবহারও করছি।’ উলে্লখ্য, ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সারফেস ট্যাবলেট বাজারে ছাড়ার ঘোষণা দেবে মাইক্রোসফট। ২৯ অক্টোবর ঘোষণা দেবে উইন্ডোজ ফোন ৮ সফটওয়্যারের। বিল গেটস জানিয়েছেন, উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমে টাচ, ভয়েস রিকগনিশন প্রযুক্তিযুক্ত করে মাইক্রোসফটের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে। স্মার্টফোন ও ট্যাবলেট একই প্ল্যাটফর্মে এনেছে মাইক্রোসফট। বিল গেটস আশা করছেন, সারফেস ট্যাবলেট বাজারে এলে তঁার মতো প্রযুক্তিপ্রেমীদেরও তা পছন্দ হবে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests