মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের চিঠি পাশে রেখেই মারা যান স্টিভ জবস
মারা যাওয়ার সময় স্টিভ জবসের বিছানার পাশেই ছিল মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের চিঠি। যার সঙ্গে ছিল পেশাগত জীবনে বিরোধ, প্রতিযোগিতা, অসংখ্যবার যার সমালোচনা করেছেন উচ্চস্বরে, সেই চিরপ্রতিদ্বন্দ্বী বিল গেটসের চিঠি পাশে নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্টিভ জবস।স্টিভ জবসের মৃত্যুর পর অক্টোবর মাসে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। সেখানে জবস গেটসকে ‘অকল্পনীয় ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। ওই আত্মজীবনীতে স্টিভ জবস বলেন, গেটস অন্যদের পরিকল্পনা চুরি করতেন। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে বিল গেটস এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। শুধু তা-ই নয়, তিনি আইফোন ও আইপ্যাডে অবদান রাখার জন্য জবসের ভূয়সী প্রশংসাও করেন। দ্য টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে গেটস বলেন, স্টিভ জবসের কাজ ছিল খুবই উঁচুমানের।
দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাত্কারে গেটস আরও বলেন, জবসের সঙ্গে প্রতিযোগিতাকে তিনি উপভোগ করতেন। পরস্পরের কাজকে তাঁরা দুজনই উপভোগ করতেন।
গেটস আরও জানান, স্টিভ জবস মারা যাওয়ার কয়েক মাস আগে গেটস তাঁর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান। সেখানে তাঁরা অতীত ও ভবিষ্যতের কাজ নিয়ে কথা বলেন। পরে গেটস স্টিভ জবসকে একটি চিঠি লেখেন। চিঠিতে গেটস জবসের কাজের প্রশংসা করেন। আর সেই চিঠি পড়ে জবস এত আনন্দ পান যে, সব সময় চিঠিটি তিনি তাঁর বিছানার পাশে রাখতেন।
জবস মারা যাওয়ার পরে গেটসকে তাঁর স্ত্রী লরেন্স ফোন করেন। লরেন্স জানান, বাইরে সমালোচনা করলেও মনে মনে স্টিভ জবস গেটসকে পছন্দ করতেন, শ্রদ্ধা করতেন। স্ত্রীর কাছে সব সময়ই তিনি গেটসের প্রশংসা করতেন।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests