মাইক্রোসফট অফিস নতুন সংস্করণ ২০১৩ : নতুন অনেক ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি মাইক্রোসফট তাদের জনপ্রিয় সফটওয়্যার স্যুট মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে। এদিকে চলতি বছরেরই অক্টোবরে বাজারে আসছে পূর্ণাঙ্গ সংস্করণের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। পূর্ণাঙ্গ টাচস্ক্রিন সমর্থিত এই অপারেটিং সিস্টেম আগের সব সংস্করণের চাইতে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করেছে মাইক্রোসফট। আর তাই নতুন সংস্করণের উইন্ডোজের সাথে যাতে সর্বোচ্চ পারফর্ম করতে পারে, সেই ধারণা মাথায় রেখেই মাইক্রোসফট অফিসকেও নতুন করে ডিজাইন করেছে তারা। তাদের লোগোতেও লেগেছে নতুনত্বের ছোঁয়া।
অফিস ২০১০-এর দুই বছর পর গত মাসের মাঝামাঝি সময়ে মাইক্রোসফট ঘোষণা দেয় এই অফিস প্যাকেজের নতুন সংস্করণ অফিস ২০১৩-এর। চমক হিসেবে এতে নতুন অনেকগুলো ফিচার যোগ করে মাইক্রোসফট। এই লেখায় কিছু ফিচার তুলে ধরা হলো।
স্পর্শকাতর প্রযুক্তি
মাইক্রোসফট অফিসের যেসব কাজ এতদিন কিবোর্ড বা মাউস দিয়ে করতে হতো, এখন সেটা স্পর্শের মাধ্যমেই করা সম্ভব। টাচস্ক্রিন সমর্থিত যেকোনো ডিভাইসে ডিসপ্লেতে আঙুলের স্পর্শেই জুম করা, জুম আউট করাসহ অন্যান্য কাজগুলো করে নেওয়া যাবে।
স্টাইলাস ব্যবহার
স্টাইলাস ব্যবহার করেই এখন অফিসে যেকোনো কনটেন্ট তৈরি করা, নোট নেওয়া বা অন্যান্য ফিচার ব্যবহার করা যাবে। এর বাড়তি সুবিধা হচ্ছে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং রিকগনিশন। অর্থাত্ স্টাইলাসের মাধ্যমে কোনো কিছু লিখলে তাকে টেক্সট-এ রূপান্তর করে নিবে নতুন অফিস। কোনো প্রেজেন্টশনের সময় এটি পয়েন্টার হিসেবেও কাজ করবে। শুধু তাই নয়, কনটেন্ট রং যোগ করা বা পরিবর্তন করা এবং ভুলগুলো মুছে ফেলার কাজও করা যাবে এর মাধ্যমে।
উইন্ডোজ আরটিতে বিল্ট-ইন
উইন্ডোজের আরটি সংস্করণে বিল্ট-ইন ফিচার ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়াননোটের মতো অ্যাপ্লিকেশনগুলোর সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে এতে।
স্কাইড্রাইভ
সব স্থান থেকে সব ডিভাইসেই অফিস ফাইলগুলো ব্যবহারের সুবিধা দিতে অফিস ফাইলগুলো এখন থেকে ডিফল্টভাবে সংরক্ষিত হবে স্কাইড্রাইভে। সবসময় অনলাইন সংযোগ না থাকলে এটি অফলাইনেই ডক্যুমেন্টগুলো সংরক্ষণ করবে এবং পরবর্তীতে ইন্টারনেটের সাথে ডিভাইস যুক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে যেগুলো সিনক্রোনাইজ হয়ে যাবে।
রোমিং
বাড়তি সুবিধা হিসেবে মাইক্রোসফট অফিসে থাকছে রোমিং সুবিধা। এখন থেকে অফিসে সাইন ইন করলেই সর্বশেষ ব্যবহূত ফাইল, টেমপ্লেট এবং নিজের কাস্টমাইজ করা ডিকশনারির তথ্যগুলোও সংরক্ষিত হবে এবং যেকোনো ডিভাইস অফিসে সাইন ইন করলে সেসব তথ্য হালনাগাদ হয়ে যাবে এই ডিভাইসেও। ফলে যেকোনো ডিভাইসেই অফিসকে পাবেন আপনার নিজের মতো করে।
স্কাইপি
মাইক্রোসফট অফিসে চমক জাগানো আরেকটি ফিচার হচ্ছে এতে স্কাইপির অন্তর্ভূক্তি। অফিসে সাবস্ক্রাইব করলেই এখন প্রতি মাসে স্কাইপিতে ফ্রি ৬০ মিনিট পাওয়া যাবে। আর অফিসে যুক্ত হওয়ার ফলে অফিস থেকেই স্কাইপিতে কল করা বা ম্যাসেজ পাঠানো যাবে।
ডক্যুমেন্ট পড়ার জন্য বিশেষ মোড
প্রচলিত ধারণার বাইরে অফিসের যেকোনো ফাইল পড়ার জন্য আলাদাভাবেই তৈরি করা হয়েছে রিডিং মোড। এই মোডে যেকোনো ডক্যুমেন্ট পড়ার জন্য স্ক্রিনের আকারের সাথে ফাইলের আকার সমন্বয় করা হবে। এই মোডে জুম করা, জুম আউট করা, ডক্যুমেন্টের ভেতরের ভিডিও স্ট্রিমিং করা বা রিভিশন মার্ক যোগ করা ব্যবহারকারীকে নতুন অভিজ্ঞতা এনে দেবে। আর ডক্যুমেন্টের পৃষ্ঠা উল্টাতে টাচস্ক্রিনে স্পর্শ করলেই হবে, বাড়তি কিছু করতে হবে না।
৮২ ইঞ্চি ডিসপ্লে সমর্থন
যেকোনো ডক্যুমেন্ট প্রেজেন্টশনের সুবিধার্থে নতুন এই অফিস সংস্করণ ৮২ ইঞ্চি পর্যন্ত টাচস্ক্রিন সমর্থন করবে। এত বড় ডিসপ্লেতে এটি স্টাইলাসও সমর্থন করবে। ফলে প্রেজেন্টশনের জন্য বাড়তি কিছুই প্রয়োজন নেই।
শেয়ারিং
অফিস প্যাকেজের পাওয়ার পয়েন্টে যুক্ত করা হয়েছে প্রেজেন্টার ভিউ নামের বিশেষ ফিচার। এতে পরবর্তী স্লাইডগুলো, প্রেজেন্টশনের সময়, স্পিকার নোট- সবকিছু আলাদা করে দেখাতে সক্ষম। তা ছাড়া লিংক ফিচারের মাধ্যমে প্রেজেন্টশনে একাধিক এইচডি ভিডিও যুক্ত করা, ওয়াননোট নোটবুক যুক্ত করা বা কোলাবোরেটিভ কাজের জন্য ভার্চুয়াল হোয়াইট বোর্ড যুক্ত করার সুবিধাও রয়েছে এতে।
ইয়াম্মার
কিছুদিন আগেই মাইক্রোসফট কিনে নিয়েছে সোস্যাল নেটওয়ার্কিং সাইট ইয়াম্মার। একে অফিসের সাথে জুড়ে দিয়েছে তারা। এতে করে অফিস প্যাকেজেও যুক্ত হলো সোস্যাল নেটওয়ার্কে। ইয়াম্মারে অ্যাকাউন্ট থাকলে শেয়ারপয়েন্ট বা মাইক্রোসফট ডায়নামিক্সও ব্যবহার করা যাবে।
নতুন সংস্করণের অফিসে নিঃসন্দেহেই যুক্ত হয়েছে চমক জাগানো সব ফিচার। এমনিতেই বিশ্বব্যাপী মাইক্রোসফট অফিস অপ্রতিদ্বন্দ্বী। এসব ফিচার এর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলেই আশাবাদী মাইক্রোসফট।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes