মাইক্রোসফট নিয়ে নাখোশ বিল গেটস!
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস প্রতিষ্ঠানটির প্রযুক্তিপণ্য উদ্ভাবনের নানা বিষয় নিয়ে নাখোশ। গত কয়েক বছরে নতুন প্রযুক্তি উদ্ভাবনে মাইক্রোসফট পিছিয়ে পড়ায় খুশি হতে পারেননি বলেই সাম্প্রতিক এক সাক্ষাত্কারে জানিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মাইক্রোসফটের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বর্তমানে মাইক্রোসফটের দায়িত্ব থেকে সরে যাওয়া বিল গেটস। বিল গেটস জানিয়েছেন, গত কয়েক বছর ধরে মাইক্রোসফটের উদ্ভাবন সক্ষমতা তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। এদিকে, মাইক্রোসফটের নতুন পণ্যের উদ্ভাবন নিয়ে বর্তমান প্রধান নির্বাহী স্টিভ বলমারের প্রচুর সমালোচনা হচ্ছে। এ সমালোচনা প্রসঙ্গে বিল গেটস বলেন, স্টিভ বলমার তাঁর এক যুগের বেশি সময়ে মাইক্রোসফটের জন্য অনেক কিছু করেছেন। আমার মতো স্টিভ বলমারও মাইক্রোসফটের সাম্প্রতিক উদ্ভাবন নিয়ে খুশি নন। প্রসঙ্গত, মাইক্রোসফট সর্বশেষ উইন্ডোজ ৮ সফটওয়্যার, সারফেস ট্যাবলেটের মতো পণ্য বাজারে এনেছে। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, আরও নতুন পণ্য উদ্ভাবন করতে যাচ্ছে মাইক্রোসফট। তবে গত এক দশকে মাইক্রোসফটের শেয়ারের দাম গড়ে ৪৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। আর এ অবস্থা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাখোশের কারণ হতে পারে।প্রথম আলো
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity