মাওলানা সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭৫০০ প্রবাসীর আবেদন; প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা আবেদনে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন। ৭,৫০০ এর অধিক মানুষের স্বাক্ষর সম্বলিত এই আবেদন গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী ফ্রি মাওলানা সাঈদী ক্যাম্পেইনের কনভেনার কাওসার মারুফ।
প্রবাসীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, আমরা আমাদের মাতৃভুমির জন্য গর্ববোধ করি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারা বলেন, বিশ্বব্যাপি কোভিক-১৯ ভাইরাস পরিস্থিতি অবনতি হচ্ছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, বাহরাইন, আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ বয়স্ক ও হুমকিমুক্ত বন্দিদের মুক্তি দিচ্ছে। বয়স্ক ও অসুস্থতা বিবেচনায় আমরা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবী করছি।
প্রবাসীরা বলছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে, ধর্মীয় ও মানবিক দিক বিবেচনায় আল্লামা সাঈদীকে মুক্তি দিন। তিনি দীর্ঘ ৪০ বছর যাবত লক্ষ লক্ষ মানুষের মাঝে কুরআনের শিক্ষা দিয়েছেন। তার ওয়াজ থেকে নানা শ্রেণী পেশা, দল মতের মানুষ উপকৃত হয়েছেন। তিনি দুইবার জাতীয় সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করেছেন।
কোভিক-১৯ ভাইরাস পরিস্থিতিতে আল্লামা সাঈদীকে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানান।
ক্যাম্পেইনের এডভাইজার হিসেবে রয়েছেন, ড. জুন্নুন চৌধুরী, অরগানাইজিং মেম্বারদের মধ্যে রয়েছেন, আবদুল মুতালেব, মোহাম্মদ সালাহউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জুহায়েব চৌধুরী, জাহিদ হাসান, হাফেজ মোহাম্মদ হক প্রমুখ।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং