Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মাকড়সাকে মারতে গিয়ে …

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: June 30, 2014 | 1:39 PM

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে এক নারী বড়সড় একটি মাকড়সাকে মারার জন্য তার অ্যাপার্টমেন্টে কয়েকটি তোয়ালেতে আগুন ধরিয়েছিলেন। আর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে তার ডুপ্লেক্স বাড়িটির অর্ধাংশে। তাকে এখন রীতিমতো কৃতকর্মের মাশুল গুণতে হচ্ছে। গুরুতর অগ্নিসংযোগের অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে জিনি এম গ্রিফিথ নামের ওই নারীকে। শুধু তাই নয়। রেনো কাউন্টি জেলে আটক গ্রিফিথকে মুচলেকা বাবদ সাড়ে ৭ হাজার ডলারের গুণতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। হাচিনসন দমকল বিভাগের ৫টি ইউনিটকে আগুন নেভানোর জন্য খবর দেন গ্রিফিথ। দমকল বাহিনীর ডেপুটি প্রধান ডাফ হ্যানেন জানান, দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন গ্রিফিথের ডুপ্লেক্স বাড়িটির অর্ধেক অংশে আগুন জ্বলছে, সেখান থেকে হালকা ধোঁয়া উড়ছে। দরজার কাছে কিছু কাপড়ও পুড়ছিল। কয়েক মিনিটেই তা নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এ ঘটনায় কেউ আহত হননি এবং বাড়িটির কাঠামোও সম্পূর্ণ অক্ষত আছে। আগুন ও ধোঁয়ার কারণে একটি অংশ কিছুটা বিবর্ণ হয়ে গেছে। জবানবন্দিতে গ্রিফিথ পুলিশকে জানিয়েছেন, একটি মাকড়সাকে মারার জন্য সিগারেট লাইটারের সাহায্যে তিনি কয়েকটি তোয়ালেতে আগুন দিয়েছিলেন। আর সেখান থেকেই এ ঘটনার সূত্রপাত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ