Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মাগুরা জেলা সমিতি ইউএসএ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: March 2, 2022 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মাগুরা জেলা সমিতি ইউএসএ ইন্্ক নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২২-২০২৩ শপথ গ্রহণ ও প্রয়াত সভাপতি লায়ন নাজমুল আহসানের শোকসভা ও দোয়া অনুষ্ঠান গত ২৭ফেব্রুয়ারী জ্যাকসন হাইটস নবান্ন রেষ্ট্ররেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথবাক্য পাঠকরান সমিতির উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি এ.এস.এম ইমদাদুল ইসলাম।

শপথ গ্রহণকারীরা হলেন : সভাপতি (ভাঃ প্রাঃ) মোঃ এনামুল বশির, (২) সহ-সভাপতি শেখ ইমন জীবন (৩) সহ-সভাপতি মো ফরিদুজ্জাম্মান (৪) সহ-সভাপতি মোঃ সাইফুদ্দিন আহম্মেদ (৫) সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন (৬) যুগ্নসম্পাদক মোঃ মিজানুর রহমান (৭) সাংগঠনিক সম্পাদক মো মিরাজ হোসেন (৮) কোষাধ্যক্ষ মোঃ তৌহিদ হাসান (৯) দপ্তর সম্পাদক মোঃ হান্নান মিয়া (১০) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাহারুল ইসলাম (১১) ক্রীড়া সম্পাদক মোঃ হাবিবুর রহমান (১২) সাংস্কৃতিক সম্পাদক কৃঞ্চচন্দ্র সরকার (১৩) মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন নাহার (১৪) সমাজকল্যান সম্পাদক মোঃ সিরাজুল হাকিম (আরাদ), কার্যকরী সদস্য সৈয়দ নাজমুল হাসান লোভন, মোঃ মাসুদুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, খোন্দকার তৌহিদুল ইসলাম, মমতাজ শাহনাজ ও মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানের ২য় পর্বে মাগুরা জেলা সমিতি ইউ.এস.এ. ইন্্ক এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল বশির এর সভাপতিত্বে প্রয়াত সভাপতি লায়ন নাজমুল আহসান এর শোক সভা ও দোয়া অনুষ্ঠান মোঃ গোলাম মোস্তফা’র পরিচালনায় শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মরহুম নাজমুল আহসানের জীবনী পাঠ করে শোনান সমিতির অন্যতম সদস্য মমতাজ শাহনাজ। আলোচনায় আরও অংশগ্রহণ করেন মরহুমের সহধর্মিনী নাছিমা আহসান, মরহুমের জেষ্ঠ্য পুত্র নাসিমুল আহসান ইভান, মরহুমে সহোদর মুজিবুল আহসান হ্যালী, মরহুমের স্ত্রীর বড় ভ্রাতা ডাঃ নুরুল ইসলাম। মরহুমের স্মরণে স্বরোচিত কবিতা পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন ডেমোক্রেটিক ডিষ্ট্রিষ্ট লিডার এট লার্জ এ্যাটর্নী মইন চৌধুরী, ইঞ্জিনিয়ার এ.এস.এম ইমদাদুল ইসলাম, মাহফুজ আখতার খান লিটু, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, নিউইয়র্ক লায়ন্সের সভাপতি আহসান হাবিব. লায়ন্স রুহুল আমীন. লায়ন্স তমাল হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত সভাপতি তার সমাপনী বক্তব্যে সমিতির আগামী দিনের কার্যক্রম ও সমিতির ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লোখ করে মরহুম নাজমুল আহসানের বিগত দিনের কিছু স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন। সর্বশেষ মরহুমের আম্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোনায়েদ কবীর। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV