Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মাথাব্যথার (মাইগ্রেন) জন্য দায়ী জিন শনাক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: May 2, 2013 | 11:23 PM

মাথাব্যথার (মাইগ্রেন) জন্য দায়ী জিন শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এতে এ রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সায়েন্স ট্রানজিশন্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, কাইনেজ ওয়ান ডেল্টা নামের একটি জিন দুই ধরনের মাইগ্রেনের জন্য দায়ী। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত তথ্য মিলেছে। এ সাফল্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক।
গবেষক দলের প্রধান লুইস টাসেক বলেন, ইঁদুরের মাথাব্যথার পরিমাণ নির্ণয় করতে না পারলেও এ জন্য দায়ী জিন শনাক্ত করা সম্ভব। মাইগ্রেনে আক্রান্ত ইঁদুর ব্যথা, স্পর্শ, শব্দ ও আলোর প্রতি সংবেদনশীল আচরণ করে।  কাইনেজ ওয়ান ডেল্টা জিনে একধরনের ত্রুটির কারণেই মাইগ্রেন শুরু হয়।
এ ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও জিনটি শনাক্তকরণের ফলে মানুষের মাইগ্রেনের চিকিৎসায় উন্নতি ঘটবে এবং অতিরিক্ত ঘুম, অনিদ্রা ও মাইগ্রেন শুরুর কারণ জানার সুযোগ তৈরি হবে। 
সংশ্লিষ্ট অপর গবেষক অ্যান্ড্র চার্লস বলেন, সাধারণ অন্যান্য স্বাস্থ্য সমস্যার মতো মাইগ্রেন নিয়ে তেমন গবেষণা হয়নি। ব্যথাটির জন্য দায়ী জিন শনাক্তকরণের ফলে এখন এ ব্যাপারে গবেষণায় এগিয়ে যাওয়া সহজ হবে।
বিশ্বে প্রতি চারজন নারীর একজন ও প্রতি ১২ জন পুরুষের একজন মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, মানুষের জীবদ্দশায় শীর্ষ ২০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে মাইগ্রেন উল্লেখযোগ্য। টেলিগ্রাফ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV