Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

মাথাব্যথায় আক্রান্তদের আত্মহত্যার প্রবণতা বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: March 26, 2012 | 7:40 PM

 

ডেস্ক: মাইগ্রেন বা অন্য যে কোন কারণে তীব্র মাথা ব্যথায় আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকতে পারে। সমপ্রতি এক গবেষণায় এ কথা বলা হয়েছে। মাথা ব্যথার কারণেই আত্মহত্যার চেষ্টা চালানোয় হয়, গবেষণায় অবশ্য এমন কথা বলা হয়নি। তবে কয়েক বছরের গবেষণায় দেখা গেছে, মাইগ্রেন আক্রান্ত নয় এমন ব্যক্তিদের তুলনায় মাইগ্রেন আক্রান্তদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। ইস্ট ল্যানসিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটির নাওমি ব্রেসলাও এ গবেষণায় নেতৃত্ব দেন। ‘হেডএক’ জার্নালে এ গবেষণার ফল প্রকাশিত হয়। ডেট্রয়েট এলাকার প্রায় ১২শ’ ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। এদের মধ্যে প্রায় ৫শ’ জন মাইগ্রেনের রোগী। আর ১৫১ জন মাইগ্রেন আক্রান্ত না হলেও তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন। বমি বমি ভাব, আলো বা শব্দের স্পর্শকাতরতা ও মাথার কেবল এক পাশে ব্যথা- এগুলো হলো মাইগ্রেনের সাধারণ কিছু লক্ষণ। আর চার ঘণ্টারও বেশি সময় ধরে মাথা ব্যথায় আক্রান্তদেরকে এ গবেষণায় মাইগ্রেনহীন রোগী হিসেবে বিবেচনা করা হয়েছে। দুই বছর ধরে চালানো এ গবেষণায় দেখা যায়, উভয় গ্রুপের মধ্যে আত্মহত্যার প্রবণতার হার প্রায় সমান। মাইগ্রেন রোগীদের প্রায় ৯ শতাংশই জানায়, তারা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। অপর গ্রুপের মধ্যে এ হার ১০ শতাংশ। প্রধান গবেষক বলেন, মাইগ্রেন আক্রান্তরাই কেবল আত্মহত্যার ঝুঁকিতে থাকে, গবেষণার পর এ তথ্য আমরা প্রত্যাহার করেছি। সাধারণত চিন্তা থেকে সৃষ্ট মাথা ব্যথার তীব্রতা মাইগ্রেনের কাছাকাছি পর্যায়ে যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে তা হতে পারে। গবেষণায় অংশগ্রহণকারীদের হতাশা, উদ্বেগ ও পূর্ববর্তী আত্মহত্যার চেষ্টা পর্যালোচনা করে ব্রেসলাওয়ের দল দেখেন, মাইগ্রেন আক্রান্ত ও তীব্র মাথা ব্যথায় আক্রান্তদের মধ্যে আত্মহত্যার চেষ্টার প্রবণতা ৪-৬ শতাংশ বেশি। এক্ষেত্রে প্রধান গবেষক মনে করেন, প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্তদের চিকিৎসার প্রয়োজন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV