Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

মাথাব্যথা নিয়ে মাথাব্যথা?

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: July 21, 2013 | 4:43 PM

                         ডা. এস এম আতিকুর রহমান : মাথাব্যথায় কে না ভোগে? মাথাব্যথার উৎস মাথা হতে পারে, নাও হতে পারে। আন্তর্জাতিক হেডেক সোসাইটির মতে, মাথাব্যথা দুই ধরনের: প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি মানে মাথাব্যথাটাই যখন রোগ। আর সেকেন্ডারি হলো মাথাব্যথা যখন অন্য কোনো রোগের উপসর্গ মাত্র। প্রাইমারি মাথাব্যথার রোগীর সংখ্যাই বেশি। আর এর মধ্যে প্রথম হলো টেনশনজনিত মাথাব্যথা, দুই নম্বরে আছে মাইগ্রেন। কিন্তু আপনার মাথাব্যথা যে টেনশনজনিত, অন্য কোনো গুরুতর কারণে নয়, তা কীভাবে বুঝবেন? মাথাব্যথার সাধারণ লক্ষণ  মাথার  চারপাশে ও ঘাড়ের পেছনে চাপ অনুভূত হওয়া  ব্যথার তীব্রতা মৃদু থেকে মধ্যম মাত্রার  মাথার দুই পাশে ভোঁতা একটা ব্যথা অনুভূত হয়  মাথার  সাধারণ শারীরিক পরিশ্রমে (যেমন হাঁটা, সিঁড়িতে ওঠা) মাথাব্যথা বাড়ে না  মাথার  বমিভাব, আলোভীতি, শব্দভীতি থাকে না  মাথার  মাথাব্যথা আধা ঘণ্টা থেকে সাত দিন পর্যন্ত থাকতে পারে  মাথার  বছরে ১০-১২ বার হতে পারে  মাথার  দীর্ঘদিন ধরে হলে ঘুমের সমস্যা, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, ক্লান্তিভাব দেখা দিতে পারে চিকিৎসা প্রথম কাজ হলো সঠিক রোগ নির্ণয়। সে ক্ষেত্রে রোগীর অভিজ্ঞতার বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বর্ণনা শুনে এবং রোগীকে ভালো করে পরীক্ষা করে এই রোগ নির্ণয় করা যায়। রোগ নির্ণয়কেন্দ্রের পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ে না। তবে যাঁরা ঠিকমতো তথ্য দিতে অপারগ বা চিকিৎসকের সন্দেহ হলে ঝুঁকি এড়াতে কিছু পরীক্ষা করতেও পারেন। প্যরাসিটামল, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন কখনো কখনো ন্যাপ্রক্সেন জাতীয় ওষুধে এই ব্যথা সেরে যায়। তা ছাড়া শিথিলায়নের কিছু পদ্ধতি যেমন: শবাসন, ধ্যান, মেডিটেশন ও ম্যাসাজ ব্যথা কমাতে সাহায্য করে। রোগ সম্পর্কে বিশদ জ্ঞান ও ইতিবাচক চিন্তা রোগীকে সুস্থ থাকতে সাহায্য করবে। মাথাব্যথা নিয়ন্ত্রণে নিজের যত্ন নিন।প্রথম আলো/ মনোরোগবিদ্যা বিভাগ বিএসএমএমইউ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ