Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মাদক পাচারে ব্যবহার:যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অ্যারিজোনা প্রদেশে দুটি অত্যাধুনিক সুড়ঙ্গ আবিষ্কার

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: July 13, 2012 | 12:37 PM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে অ্যারিজোনা প্রদেশে দুটি অত্যাধুনিক সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সুড়ঙ্গ দুটি মাদক পাচারের জন্য ব্যবহার করা হয়। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রায় ১৫০টির বেশি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে যেতুলো তৈরী করা হয়েছিলো ত্রুটিপূর্ণভাবে। নতুন আবিস্কৃত এই সুড়ঙ্গ দুটির নির্মাণ অত্যাধুনিক এবং সুক্ষ্ণ।
ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এর স্পেশাল এজেন্ট ডগলাস কোলম্যান বলেন, ধারনা করা হচ্ছে এই সুড়ঙ্গ দুটি নির্মাণে ব্যয় করা হয়েছে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি কোনো সাধারণ লোকের কাজ নয়।
প্রথম সুড়ঙ্গটি আবিস্কার করে মেক্সিকো সেনাবাহিনী। গত বুধবারে আবিস্কৃত এই সুড়ঙ্গটি ছিল অসমাপ্ত।  মেক্সিকোর তিজুয়ানা শহরের একটি ওয়্যারহাউজের ওয়াশরুমের সিঙ্কের নীচ থেকে শুরু হয়েছিল এটি।
দ্বিতীয় সুড়ঙ্গটির বিষয়ে কর্তৃপক্ষ বলছে, এটি একটি অবর্ণনীয় নির্মাণ। উভয় রাষ্ট্রের সীমান্তের ১৬ মিটার (৫৫ ফুট) নীচ দিয়ে নির্মিত এই সুড়ঙ্গটির দেওযাল পলিউড দিযে মোড়ানো। মেক্সিকান শহর সান লুইস রিওর একটি স্টোররুম থেকে গোপন এই সুড়ঙ্গটি আবিস্কৃত হয়।
উল্লেখ্য, সম্প্রতি মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের কড়া নীতির কারণে সুড়ঙ্গপথে মাদক পাচারের প্রবণতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। সূত্র: বিবিসি অনলাইন/কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV