Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: January 21, 2013 | 8:04 AM

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ হয়েছে। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। আযাদ পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেন আদালত। এটি একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার প্রথম রায়। স্থানসংকুলান না হওয়ায় আজ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম ট্রাইব্যুনাল-১-এ বসে। বেলা পৌনে ১১টায় রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন। শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এটা ১১২ পৃষ্ঠার একটি রায় এবং এখানে ৩৩৪টি অনুচ্ছেদ আছে।

আযাদকে আগে আত্মসমর্পণ করতে হবে

‘এ রায়ের বিরুদ্ধে আজ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এর মধ্যে আপিল না করলে আর আপিল গ্রহণের সুযোগ নেই। তবে আপিল করতে হলে আগে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।’ আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির রায় হওয়ার পর আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন।  সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর কাছে এই রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। শফিক আহমেদ বলেন, রায়ের কপি আজই আযাদের আইনজীবীর কাছে দেওয়া হয়েছে। আপিল ৩০ দিনের মধ্যে করতে হবে। কারণ এই বিশেষ ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিলম্ব মার্জনা করে আপিলের সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আরও একটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। আরেকটি মামলার সাক্ষ্য শেষ হয়েছে। এখন আইনজীবীদের যুক্তি উপস্থাপন চলছে। আযাদ পলাতক থাকার পরও এ মামলার রায় কেন আগে হলো্— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মামলার বিচারকাজ তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই রায় হয়েছে। আর আযাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না। তাই এতে সময় কম লেগেছে।
মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এ রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এতে যুদ্ধাপরাধের বিষয়ে জাতির প্রত্যাশা কার্যকর হতে শুরু হয়েছে।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV