মানবতাবিরোধী অপরাধে আবুল কালাম আযাদের রায়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক : একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের অপরাধ ঘটানো ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সমর্থন করে তারা। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, এ ধরনের অপরাধ যারা করে, তাদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এ ধরনের মামলার বিচার হতে হবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ। আর বিচার হতে হবে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে। কারণ, বাংলাদেশ বেসামরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তিসহ আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে নিতে সম্মত আছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে যে বিচার-প্রক্রিয়া চলছে, আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও কিছু মামলার রায়ের জন্য অপেক্ষা করছি। এই বিচার-প্রক্রিয়ায় যথাযথ মানের সঙ্গে একাত্ম থাকতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আইনের ধারার প্রতি পুরোপুরি শ্রদ্ধা জ্ঞাপনও যুক্তরাষ্ট্রের কাম্য।’ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করে ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এটিই দেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়। একই সঙ্গে বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই প্রথম কাউকে একাত্তরের গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests