মানবদেহ থেকে তৈরি সার ব্যবহার করা নিয়ে ওয়াশিংটনে বিল পাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মানবদেহ থেকে তৈরি সার ব্যবহার করা নিয়ে আইনি স্বীকৃতি আদায়ের পথে অনেকটাই এগিয়ে গেল আমেরিকার ওয়াশিংটন প্রদেশ। পাশ হয়েছে বিল। এখন গর্ভনর জে ইন্সলি বিলটিতে সই করে দিলে ২০২০ সালের ১ মে থেকে এই আইন চালু করতে কোনও বাধা থাকবে না।
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ছ’টি দেহের উপর এই পদ্ধতি পরীক্ষা করে দেখা হয়েছে। এক সংবাদ সংস্থার দাবি মানবদেহ থেকে সার তৈরি করতে খরচ পড়বে ৫,৫০০ ডলারের বেশি।
গবেষকেরা জানাচ্ছেন, মানুষের মৃত্যুর পর সাধারণ পদ্ধতিতে অন্ত্যেষ্টির বদলে ‘লিকুইড ক্রিমেশন’-এর বা ‘ন্যাচারাল অর্গানিক রিডাকশন’ পদ্ধতির মাধ্যমে যে দেহাবশেষ পাওয়া যায়, তা দিয়েই তৈরি হবে উৎকৃষ্ট কম্পোস্ট সার। অন্ত্যেষ্টির প্রক্রিয়াও হবে পরিবেশ বান্ধব।মৃতদেহ দাহ করলে পরিবেশে কার্বন-গ্যাসের মাত্রা বেড়ে যায়। অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রেও ঘটে দূষণ।
মানবদেহ থেকে সার তৈরির এই নয়া পদ্ধতিতে তা হবে না। ফলে আইনসভার সদস্যদের পাশাপাশি পরিবেশ বান্ধব এই উপায়ে অন্ত্যেষ্টি প্রক্রিয়া চালু করার পক্ষে সওয়াল করছেন ওয়াশিংটনের অনেক বাসিন্দা। তাছাড়া এই সার মেশালে সাধারণ মাটির মতোই গন্ধ বেরোয়। বাড়তি কোনও ‘বিকট’ গন্ধের কোনও আশঙ্কা নেই। ফলে বাড়ির বাগানেও এই সার স্বচ্ছন্দে ব্যবহার করা যেতে পারে। সূত্র : আনন্দবাজার
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’