Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

মানুষকে আরও সামাজিক করেছে ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: November 25, 2010 | 1:39 AM

ইউএসএনিউজ ডেস্ক: ফেসবুকের মতো সামজিক ওয়েবসাইটগুলো মানুষকে আরও বেশি সামাজিক করে তোলে। এর মাধ্যমে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে তাদের বন্ধনকে আরও দৃঢ় করে। সমপ্রতি প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। বিশ্বজুড়ে সামাজিক ওয়েবসাইট ফেসবুকের প্রায় ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে।তবে টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা এর বিপরীত একটি অবস্থানে পৌঁছান। গবেষক দলের প্রধান ও টেক্সাস ইউনিভার্সিটির বেতার, টেলিভিশন ও সিনেমা বিষয়ের সহযোগী অধ্যাপক এস ক্রেইগ ওয়াটকিন্স বলেন, ফেসবুক পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যকার মুখোমুখি মিথষ্ক্রিয়ার স্থান দখল করে নেয়নি। আমাদের গবেষণায় এ বিষয়টিই বেরিয়ে এসেছে। তিনি আরও বলেন, তবে এ মাধ্যমটি নতুন বন্ধু, সম্পর্ক এবং একটি নতুন চিন্তাধারার মানুষকে একসঙ্গে আসার সুযোগ করে দেয় সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। গবেষণাটিতে প্রায় ৯শ’ কলেজ ছাত্রকে জিজ্ঞাসা করেন গবেষকরা। এসব ছাত্র সমপ্রতি স্নাতক সম্পন্ন করেছেন। ফেসবুকে তারা কাদের সঙ্গে মতবিনিময় করে সে বিষয়টি তাদের কাছে জানতে চাওয়া হয়। এদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি জানায়, স্ট্যাটাস আপডেট করা ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় কাজ। এছাড়া ৬০ শতাংশ নিজের প্রোফাইলে কমেন্ট লিখতে এবং ৪৯ শতাংশ বন্ধুদের বার্তা ও মন্তব্য পাঠিয়ে থাকে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV