Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মানুষকে সুখী করে রাগ এবং ঘৃণার প্রকাশ!

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: August 28, 2017 | 12:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাধারণত যেসব মানুষ হাসিখুশি থাকে তাদের সুখী বলে মনে করা হয়। আসলেই কি মানুষ হাসিখুশি থাকলেই সুখী হয়? কিন্তু গবেষকরা বলছেন, শুধু হাসিখুশি থাকলেই মানুষ সুখী হয় না। অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ করেও মানুষ সুখী হতে পারে। নতুন একটি গবেষণায় বলা হয়েছে, মানুষ যখন তার আবেগ এবং ইচ্ছা প্রকাশ করতে পারে তখনই মানুষ সুখী হয়। এ আবেগ কিংবা অনুভূতি সবসময় সুখকর নাও হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের উপর পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, জার্মানি,ঘানা, ইসরায়েল, পোল্যান্ড এবং সিঙ্গাপুরের প্রায় ২৩০০ মানুষের উপর এ জরিপ চালানো হয়েছে। এ গবেষণার দলনেতা এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মায়া তামির বলেন, “আপনার মনে যদি কোন অনুভূতি জমা হয়, তাহলে সেটি প্রকাশ করে ফেলাই ভালো। সেটা সুখকর কোন অনুভূতি নাও হতে পারে।” গবেষকরা বলেছেন, মানুষ তাদের সুখ কিভাবে পরিমাপ করে সে বিষয়টি তারা গবেষণার সময় অনুধাবনের চেষ্টা করেছেন। তখন গবেষকরা দেখেছেন নেতিবাচক ভাবে মনের ভাব প্রকাশের মাধ্যমেও অনেকে সুখী হয়। এক্ষেত্রে রাগ এবং ঘৃণা প্রকাশের বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে। গবেষক আনা আলেক্সানড্রোবা বলেন, “রাগ এবং ঘৃণা এ দুটো বিষয় সুখের সাথে একত্রে মিশে আছে। কিন্তু অন্য যেসব নেতিবাচক অনুভূতি আছে যেমন: ভয়, বিষাদ এবং উদ্বেগ এসব বিষয় সুখের ক্ষেত্রে কতটা কাজ করে সে বিষয়ে কোন ধারণা পাওয়া যায়নি।” গবেষকরা বলছেন পাশ্চাত্যের মানুষ সবসময় ভালো অনুভূতিগুলো উপভোগ করতে চায়। তারা ভালো থাকলেও মনে করে, তাদের আরো ভালো থাকা উচিত। সুখের বেশি তাড়না তাদের আরো কম সুখী করে। সূত্র: বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV