Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মানুষের কৃত্রিম মস্তিষ্ক তৈরি!

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: August 29, 2013 | 7:01 AM

কৃত্রিম মস্তিষ্ককৃত্রিম মস্তিষ্ক I স্টেম সেল ব্যবহার করে অস্ট্রিয়ার গবেষকরা পরীক্ষাগারে ক্ষুদ্রাকার কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন বলে দাবি করেছেন। এ সাফল্য গবেষকদের স্নায়বিক রোগ সংক্রান্ত গবেষণার কাজে আরও একধাপ এগিয়ে দেবে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ভিয়েনার ইনস্টিটিউট অব মলিকিউলার বায়োটেকনোলজির গবেষকেরা স্টেম সেল ব্যবহার করে মানুষের কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণা বিষয়ক নিবন্ধ।
গবেষকেরা জানান, তাঁরা পূর্ণ মস্তিষ্ক তৈরি করতে পারেননি। তবে মাত্র তিন থেকে চার মিলিমিটার আকারের একটি টিস্যু তৈরি করতে সক্ষম হয়েছেন যা নয় সপ্তাহ বয়সী কোনো ফিটাস বা ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যায়।
গবেষকদের দাবি, পরীক্ষাগারে তৈরি এ কৃত্রিম মস্তিষ্কের অংশগুলো ঠিকমতো সাজানো হলেও একযোগে সব কিছু ঘটেনি। তিনি এ ঘটনাটিকে বর্ণনা করেছেন এভাবে, ‘একটি গাড়ির ইঞ্জিন, চাকা সবই ঠিকঠাক আছে কিন্তু গাড়ির ইঞ্জিনটির অবস্থান হয়েছে গাড়ির ছাদের ওপর। ফলে গাড়ি চালানো সম্ভব নয়। কিন্তু এ থেকে গাড়ির কিভাবে চালানো যাবে তা বিশ্লেষণ করা সম্ভব।’
গবেষকেরা এর আগে স্টেম সেল ব্যবহার করে কিডনি, হূেকাষের মত অঙ্গ তৈরিতে সাফল্য পেয়েছিলেন। তবে, কৃত্রিম মস্তিষ্ক তৈরির বিষয়টি সবচেয়ে জটিল।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV