মানুষ ১০ রকমের মৌলিক ঘ্রাণ পায়
পৃথিবীতে হাজার রকমের গন্ধ আছে। এসব গন্ধকে ১০টি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা যায়। যুক্তরাষ্ট্রের ব্যাটস কলেজের অধ্যাপক জ্যাসন কাস্ত্রো এবং পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চক্র চেনুভটলাসহ একদল মার্কিন বিজ্ঞানী এই তথ্য জানিয়েছেন। প্লস ওয়ান সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ওই গবেষকেরা ১৪৪ ধরনের গন্ধ বিশ্লেষণ করে সেগুলোকে মাত্র ১০টি মৌলিক শ্রেণীতে ভাগ করেন। তবে তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করে অন্য বিজ্ঞানীরা বলছেন, গন্ধের হাজারো বিন্যাস রয়েছে।প্রস্তাবিত ১০ প্রকারের মৌলিক গন্ধ হলো: সুগন্ধ, বুনো কাঠ বা ধূপজাতীয় গন্ধ, ফলের গন্ধ, রাসায়নিক গন্ধ, পুদিনাজাতীয় গন্ধ, মিষ্টির গন্ধ, ভুট্টার খইয়ের (পপকর্ন) গন্ধ, লেবুর ঘ্রাণ, তীব্র কটু গদ্ধ ও পচা গন্ধ। কাস্ত্রো বলেন, এই ১০টি মৌলিক গন্ধ সম্পর্কে জানতে পারলে নতুন গন্ধ তৈরি বা অনুভবের ব্যাপারে ভাবনা শুরু করা যেতে পারে। গন্ধের রাসায়নিক গঠনের ভিত্তিতে এ শ্রেণীবিন্যাস করা হয়নি। তবে সেটিও শিগগির করা হবে। সুগন্ধি (পারফিউম) ও প্রতিদিনের যৌগিক গন্ধের তত্ত্ব পরীক্ষা করে দেখা জরুরি। তবে প্রকৃতিতে যত গন্ধ আছে, এর মূলে রয়েছে ওই ১০টি। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী