মান বাঁচালো মোবাইল!
ডেস্ক: স্মার্টফোনের বদৌলতে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পেলো নির্দোষ ট্যাক্সিচালক মোহাম্মদ আসিফ (৩৪)। অ্যাসট্রিয়া বারউইক (২৭) নামক জনৈক নারী আসিফের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগটি দায়ের করে। সে পুলিশকে জানায়, আসিফের ট্যাক্সিতে করে বৃটেনের নটিংহ্যাম সিটি সেন্টার থেকে বাসায় যাওয়ার সময় গাড়ির মধ্যে তার ওপর চড়াও হয় আসিফ। ভয় দেখানোর জন্য মুখে ছুরি ধরে রেখেছিল বলেও অভিযোগ করে সে। এ বছরের ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটে। ঘটনাক্রমে ওইদিন ট্যাক্সির সিসিটিভি নষ্ট ছিল। যাত্রীদের সঙ্গে কথোপকথন রেকর্ড করে রাখতে মোবাইল ফোনের রেকর্ডার চালু করে রেখেছিল আসিফ। আর এই মোবাইল ফোনের কারণেই মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেলেন তিনি। প্রমাণ সামনে আসার পর আদালতে কৃতকর্ম স্বীকার করে বারউইক। আদালত তাকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। নটিংহ্যাম ক্রাউন কোর্টের এক বিচারক বারইউকের এহেন কীর্তিকে জঘন্য আচরণ বলে আখ্যায়িত করেছেন। মোহাম্মদ আসিফ আদালতকে জানান, ২০শে ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৪:৫০ এর দিকে নটিংহ্যাম সিটি সেন্টার থেকে বারউইককে ট্যাক্সিতে ওঠায় সে। তাকে দেখে নেশাগ্রস্ত বোঝা গেলেও অতটা মাতাল ছিল না বলে জানান তিনি। বিংহ্যাম পর্যন্ত ১১ মাইল যাত্রাপথে একবার মাত্র গাড়ি থামতে বলা ছাড়া উল্লেখযোগ্য তেমন কোন কথাবার্তা হয়নি আসিফের সঙ্গে। গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সিচালককে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে দরজা লাগিয়ে হেঁটে চলে যায় বারউইক। অজ্ঞাত কোন কারণে সে ট্যাক্সি থেকে নেমে পুলিশকে ফোন করে। এবং আসিফের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করে। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের ভ্যান আসিফের ট্যাক্সি শনাক্ত করে তাকে যৌন হয়রানির সন্দেহে গ্রেপ্তার করে। এহেন উটকো বিপদ থেকে আসিফকে অবশেষে রক্ষা করলো তার মোবাইল ফোন। বিনা দোষে গ্রেপ্তার হওয়ার পরবর্তী এক মাস আসিফ কাজে যাননি। তিনি বলেন, ‘সে আমার জীবনের মোড়ই ঘুরিয়ে দিয়েছে, আমি এখন অন্যরকম হয়ে গেছি, বাইরে যেতেও ভয় লাগে। আমি এখনও চিন্তা করি আমি শুধুমাত্র তাকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে আসলাম। তাকে আর দশটা স্বাভাবিক যাত্রীর মতোই মনে হয়েছিল। সে কেন এ কাজটি করলো?’ অবচেতন মনে এর উত্তর খুঁজে ফিরছেন হতবিহ্বল আসিফ। ঘটনার দিন সিসিটিভি নষ্ট থাকায় মোবাইল ফোনের রেকর্ডার অ্যাপ চালু রেখেছিলেন বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। আদালতের চূড়ান্ত রায়ে বিচারক বিষয়টি উল্লেখ করেছেন যে, সম্পূর্ণ নির্দোষ এক ব্যক্তি তার ফোনের রেকর্ডিংয়ের কারণে রক্ষা পেয়েছেন। নটিংহ্যামের কার্লটন নিবাসী আসিফ দুই সন্তানের জনক। ছেলের বয়স ১৪ ও মেয়ের ৮।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’